প্রবা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩ ১৩:৫১ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩ ১৫:১৮ পিএম
হাঁটলে ওজন কমে।
ব্যস্ত জীবনের সঙ্গে তাল মিলিয়ে শরীর সুস্থ রাখার বড় চাবিকাঠি হলো হাঁটা। হাঁটলে যে ওজন কমে।
এ ছাড়াও হাঁটলে হার্টের অসুখ থেকে শুরু করে রক্তের শর্করা, আর্থারাইটিস, কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো রোগকে হাতের মুঠোয় আনা যায়।
হাঁটাহাঁটির জন্য বেশিরভাগ মানুষই সকালের সময়টা বেছে নেন। সকালের মনোরম পরিবেশ হাঁটাহাঁটির জন্য আদর্শ মনে করেন তারা।
ঘুম থেকে উঠেই পায়ে হাঁটতে যাওয়ার স্বভাব অনেকের। কিন্তু, খালিপেটে হাঁটতে না যাওয়াই ভালো। আবার একেবারে নাস্তা সেরে হাঁটতে বের হওয়াও ঠিক নয়। হালকা কিছু খাবার খেয়েই প্রাতঃভ্রমণে বের হওয়া শ্রেয়।
সকালে হাঁটতে যাওয়ার আগে তবে যেসব খাবার খেতে পারেন?
* একটি ব্রাউন ব্রেডের ওপর পিনাট বাটার লাগিয়ে খেয়ে নিতে পারেন। এই খাবার বেশ স্বাস্থ্যকর। পাউরুটির কার্বোহাইড্রেড ও পিনাট বাটারের ভালো ফ্যাট দ্রুত শক্তি জোগায়।
* একটি আপেল কিংবা নাশপাতির সঙ্গে এক মুঠো কাঠবাদামও খেতে পারেন।
* একটু ভারী কিছু খেতে চাইলে গ্রিক ইয়োগার্ট, তিসির বীজ ও স্ট্রবেরি মিশিয়ে স্মুদি বানিয়ে নিন। হাঁটতে যাওয়ার আগে এই স্মুদিতে চুমুক দিয়ে তারপরেই যাত্রা শুরু করুন।