× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রামীণ হেলথটেক লিমিটেড ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৫ পিএম

গ্রামীণ হেলথটেক লিমিটেড ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

গ্রামীণ হেলথটেক লিমিটেড এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) গ্রামীণ হেলথটেকের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে গ্রামীণ গ্রুপ চেয়ারম্যান জনাব আশরাফুল হাসান, গ্রামীণ হেলথটেক চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক, চিফ বিজনেস অফিসার সোলাইমান রাসেল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং সিইও মোহাম্মদ তারেক, এফসিএ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শীর্ষস্থানীয় হেলথ টেক প্রতিষ্ঠান গ্রামীণ হেলথটেক লিমিটেড এই অংশীদারিত্বের মাধ্যমে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর কর্পোরেট ক্লায়েন্টদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং অন-ডিমান্ড টেলিমেডিসিন সেবা প্রদান করবে। 

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে গ্রামীণ গ্রুপ চেয়ারম্যান, জনাব আশরাফুল হাসান গণমাধ্যম কর্মীদের বলেন, “স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে আমরা অনেকটা পথ পার করে ফেলেছি আজকের এই পার্টনারশিপ আমাদের ধারাবাহিকতার প্রমাণ"।

গ্রামীণ হেলথটেকের চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারিত্ব আমাদের সেবাকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করবে।”

চিফ বিজনেস অফিসার সোলাইমান রাসেল উল্লেখ করেন, “মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে এই সমঝোতা উভয় প্রতিষ্ঠানের জন্যই একটি কৌশলগত অগ্রগতি। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ গ্রাহকদের জন্য একটি সমন্বিত ও কার্যকর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।”

অন্যদিকে, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধিরা জানান, গ্রাহকসেবার মান উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্য সমাধান প্রদানের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা