প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৬ পিএম
রাজধানীর আফতাবনগরে নতুন আউটলেট চালু করেছে ফরাসি ধাঁচের আর্টিজান বেকারি ও ক্যাফে ব্র্যান্ড লা ডেলিশিয়া। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আউটলেটটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে লা ডেলিশিয়ার প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস, মার্কেটিং ও সেলস বিভাগের প্রতিনিধিরা, আমন্ত্রিত অতিথি, লয়্যাল গ্রাহক এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, “আফতাবনগর এলাকায় দীর্ঘদিন ধরে আমাদের গ্রাহকেরা একটি আউটলেটের দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের চাহিদার পরিপ্রেক্ষিতেই এই নতুন আউটলেট চালু করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।”

নতুন আউটলেটে ব্র্যান্ডটির সিগনেচার পণ্যসমূহ পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ক্লাসিক ও কাস্টমাইজড কেক, বিভিন্ন ধরনের ফ্রেশ পেস্ট্রি, হ্যান্ডক্রাফটেড ডোনাট, আর্টিসান কুকিজ, প্রিমিয়াম ডেজার্ট এবং ভিন্নধর্মী স্যাভরি আইটেম।
উদ্বোধন উপলক্ষে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি আফতাবনগর আউটলেটে থাকছে ১০ শতাংশ সেভিংস অফার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকেরা সরাসরি আউটলেটে এসে কেনাকাটার পাশাপাশি অনলাইনেও অর্ডার করতে পারবেন। লা ডেলিশিয়ার ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে ঘরে বসেই কেক ও অন্যান্য বেকড পণ্য অর্ডার করা যাবে।
লা ডেলিশিয়া বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক আউটলেট পরিচালনা করছে। নতুন এই সংযোজনের মাধ্যমে আফতাবনগর এলাকাতেও তাদের সেবা সম্প্রসারিত হলো।
ওয়েবসাইট: www.ledelicia.com