× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়দিনের চটজলদি রেসিপি

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ১৭:১৫ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২ ১৭:৩২ পিএম

বড়দিনের চটজলদি রেসিপি

বড়দিনের খাবার মানেই বিশেষ আয়োজন। দুপুর কিংবা রাতের স্পেশাল খাবার আইটেমের সঙ্গে সালাদ ও ডেজার্ট মাস্ট। আর কেক ছাড়া তো বড়দিন অসম্পূর্ণ। থাকছে চটজলদি কিছু রেসিপি। 

গ্রিলড হোল চিকেন 

উপকরণ : আস্ত বড় মুরগি ১টি, কমলার রস ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, লাল মরিচের সস ২ টেবিল চামচ, অলিভ ওয়েল ২ টেবিল চামচ, বাটার ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ভিনেগার ১ চা চামচ, লেবুর খোসা আধা চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, কাঁচা মরিচ ও ধনেপাতা পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : মুরগি ভালো করে ধুয়ে বাটার এবং অর্ধেক কমলা ও লেবুর রস বাদে বাকি সব উপকরণ দিয়ে ভেতরে বাইরে ভালোভাবে ম্যারিনেট করে নিন। ছুরি দিয়ে মুরগির মাংস চিরে দিন। ওভেন প্রিহিট করুন। ট্রেতে তেল ব্রাশ করে মাখানো মুরগি গ্রিল করুন ৩০ থেকে ৪০ মিনিট। মাংস নরম হলে বাকি কমলা ও লেবুর রস ছড়িয়ে দিন। গরম মুরগি ট্রেতে সাজিয়ে রাইস, পটেটো ওয়েজেস, ধনেপাতা, কাঁচা মরিচ ছিটিয়ে বাটার ব্রাশ করে পরিবেশন করুন।

ডার্ক চকলেট ব্রাউনি

উপকরণ: মাখন ১৩০ গ্রাম, ডার্ক চকলেট ১৩০ গ্রাম, ডিম ৩টি, চিনি ২৫০ গ্রাম, ময়দা ৫০ গ্রাম, কোকো পাউডার ৫০ গ্রাম, আখরোট ৩০ গ্রাম।

প্রণালি : চুলার ওপর একটি পাত্রে পানি দিন। গরম হয়ে এলে ওপরে গরম পানির তাপ নিতে পারবে এমন একটি বাটি বসান। এতে মাখন আর চকলেট একসঙ্গে দিন। পানির পাত্রের তাপে এই দুই উপকরণ গলে যাবে। ডিম ও চিনি বিট করুন ফেনা না হওয়া পর্যন্ত। এরপর গলে যাওয়া চকলেটের মিশ্রণটি ডিমের মিশ্রণে মেশান। ময়দা, আখরোট আর কোকো পাউডার দিন। আলতোভাবে মেশান। বেকিং প্যানে দিন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৪০ মিনিট বেক করুন। 

সাদা চকলেট নুগার উপকরণ : চিনি ১৬ গ্রাম, পানি ২০ গ্রাম (১২১ ডিগ্রিতে ফোটানো), সাদা চকলেট ১০০ গ্রাম, হুইপড ক্রিম ১২০ গ্রাম, জেলেটিন ৩ গ্রাম।

প্রণালি : চিনি ও পানি একসঙ্গে গলিয়ে নিন চুলায় বসানো পাত্রে। ডিম বিট করে রাখুন। মিশ্রণটি এবার চিনির মিশ্রণে ঢেলে দিন। ফোম না হওয়া পর্যন্ত বিট করতে থাকুন। এবার চকলেট গলিয়ে হুইপড ক্রিম দিয়ে দিন। জেলেটিন পানিতে গলিয়ে নিন। ডিমের মিশ্রণটি চকলেটের মিশ্রণে দিন। এরপর জেলেটিন দিন। সবশেষে নুগার দিন। কেক বানানোর পাত্রে ঢেলে সেট হতে দিন। 

কমলার গানাশের উপকরণ : হুইপড ক্রিম ১০ গ্রাম, কমলার এসেন্স ২ গ্রাম, লবণ ১ গ্রাম, ডার্ক চকলেট ১০ গ্রাম। 

প্রণালি : চুলার ওপর বসানো পাত্রে ক্রিম ফুটিয়ে নিতে হবে। এরপর এতে গলানো ডার্ক চকলেট এবং এসেন্স দিয়ে দিন।

পরিবেশন : চকলেট ব্রাউনির ওপর গানাশে দিন। জমে গেলে সাদা চকলেটের নুগার বসিয়ে দিন। এরপর সাজিয়ে পরিবেশন করুন।

বেকড স্টাফড টমেটো

উপকরণ : টমেটো মাঝারি সাইজের ৬টি, ডিম ৬টি, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, পাপরিকা আধা চা চামচ, বাটার ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, অরিগ্যানো ১ চা চামচ, চিজ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : টমেটোর মাথা কেটে ভেতর থেকে সব বের করে নিন। এবার লবণ গোলমরিচ টমেটোর ভেতর মেখে নিন। এর ভেতরে ডিম ভেঙে দিয়ে গোলমরিচ, পাপরিকা, অরিগ্যানো ছিটিয়ে বাটার মেখে চিজ ছিটান। বেকিং ট্রেতে টমেটো ওভেনে ১০ মিনিট বেক করুন।

গ্রিন সালাদ ট্রাফল

উপকরণ : পিটা ব্রেড ২ টুকরা, এক্সট্রা ভার্জিন জলপাই তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সুমাক পাউডার ২ চা-চামচ, লেটুস পাতা ১টি, শসা ১টি, টমেটো ৫টি, স্ক্যালিয়ন ৫টি, মুলা ৫টি, পার্সলে পাতা ২ কাপ, পুদিনা পাতা ১ কাপ।

ড্রেসিংয়ের জন্য উপকরণ : লেবুর রস ১টি, এক্সট্রা ভার্জিন জলপাই তেল আধা কাপের একটু কম, ডালিমের গুড় ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কালো গোলমরিচ স্বাদমতো, সুমাক ১ চা-চামচ, দারুচিনি গুঁড়া আধা চা-চামচ, অল স্পাইস আধা চা-চামচ (না থাকলে এর পরিবর্তে গুঁড়া দারুচিনি আধা চা-চামচ, গুঁড়া জায়ফল সিকি চা-চামচ এবং গুঁড়া লবঙ্গ সিকি চা-চামচ মিলিয়ে নিন)।

প্রণালি : রসের জন্য লেবু ছেঁকে নিন। একটি পাত্রে সব উপকরণ (ডালিমের গুড়, লবণ, মরিচ বাদে) ২-৩ মিনিট ধরে মেশান। এবার ডালিমের গুড়ের মধ্যে মিশ্রণটি যোগ করুন এবং স্বাদ অনুযায়ী লবণ ও গোলমরিচ দিন।

ডালিমের ঘন রস বানানোর রেসিপি

উপকরণ : ডালিমের রস ৪ কাপ, চিনি আধা কাপ, লেবুর রস ২ টেবিল চামচ।

প্রণালি : একটি প্যানে উপাদানগুলো একসঙ্গে নিন। ডালিমের রস, চিনি এবং লেবুর রস মাঝারি উচ্চতায় গরম করুন, যতক্ষণ না চিনি গলে যায়। আঁচ একই জায়গায় রাখুন। প্রায় এক ঘণ্টা বা তারও কিছুটা বেশি সময় ধরে জ্বাল দিন মিশ্রণটি। ৪ কাপ থেকে কমে ১ বা সোয়া এক কাপের মতো হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা করে একটি বয়ামে সংরক্ষণ করুন। 

রোজ রাসবেরির শরবত

উপকরণ : গোলাপের চিনির সিরাপ ১৬ গ্রাম, পানি ২০ গ্রাম, তাজা পুদিনা পাতা ১০ গ্রাম, রাসবেরি ২০ গ্রাম, লেবুর রস পরিমাণমতো, পানি ১০০ মিলিলিটার। 

গোলাপের শিরা বানানোর উপকরণ : চিনি ৫০০ গ্রাম, গোলাপের নির্যাস ১০ গ্রাম, পানি ৬৫০ মিলিলিটার। 

যেভাবে সিরাপ বানাবেন : সু ভিড পদ্ধতিতে এটি বানাতে হবে। একটি প্লাস্টিকের থলেতে বা একটি কাচের পাত্রে উপকরণগুলো রেখে চুলার ওপরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে ৩ দশমিক ৫ ঘণ্টার মতো গরম পানির ভেতরে রেখে দিতে হবে। 

প্রণালি : সব উপকরণ একটি গ্লাসে নিয়ে নিন। বরফ দিন। পানি দিয়ে হালকা মিশিয়ে দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা