× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতালিয়ান ডিজাইনে যাত্রা শুরু এক্স বাথওয়্যারের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৪ পিএম

ইতালিয়ান ডিজাইনে যাত্রা শুরু এক্স বাথওয়্যারের

ইতালিয়ান নির্মানশৈলীর অনুপ্রেরণায় তৈরি প্রিমিয়াম বাথওয়্যার নিয়ে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড এক্স বাথওয়্যার। সম্প্রতি রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে এক্স বাথওয়্যার তাদের বিভিন্ন বাথওয়্যার কালেকশন যেমন বেসিন, কমোড, প্যান ইতাদি পণ্য তৈরির ক্ষেত্রে আধুনিক নকশা, সরলতা এবং ব্যবহার যোগ্যতার দিককে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্র্যান্ডটির পণ্য ডিজাইনে ইতালিয়ান নান্দনিকতার সাথে আন্তর্জাতিক মানের কারিগরি উৎকর্ষের সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়।

এক্স বাথওয়্যারের পণ্যসমূহ মূলত আবাসিক প্রকল্প, হোটেল ও বাণিজ্যিক স্থাপনার জন্য বাজারজাত করা হবে। উন্নত ফিনিশিং, পানির সাশ্রয়ী ব্যবহার এবং দীর্ঘস্থায়িত্বকে পণ্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন এক্স বাথওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহীন মাজহার। তিনি বলেন, আধুনিক বাথরুম নকশায় সরলতা এবং মানসম্পন্ন পণ্যের চাহিদা বাড়ছে। সেই চাহিদা মাথায় রেখেই আন্তর্জাতিক মানের এক্স বাথওয়্যারের পণ্যসমূহ বাজারে আনা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থপতি, ডেভেলপার, নির্মাণ খাতের সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা