প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৪:২৫ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬ ১৭:০৪ পিএম
বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পিঠা।সেই পিঠাতেই হয় নবান্নের উৎসব। বাংলা সংস্কৃতি লালনে কুকিং স্টার ফাউন্ডেশন প্রতি বছর আয়োজন করে পিঠা তৈরির প্রতিযোগিতা -পিঠা উৎসব।বাংলার পিঠার স্বাদ বিশ্বব্যাপী ছড়িয়ে যাক এই স্লোগানে এ বছরেও ছিল বর্ণাঢ্য আয়োজন।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে পিঠা তৈরিতে আগ্রহী প্রায় ২০০ জন রেজিস্ট্রেশন করেন, সেখান থেকে ২০ জন মুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আঞ্চলিক পিঠা, নৃতাত্ত্বিক পিঠা, ফিউশন পিঠা, বিদেশী পিঠা,বিয়ের পিঠা ও উৎসব পার্বণের পিঠা। এই চার বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা তাদের বিশেষত্ব তুলে ধরেন।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ICB Islamic Bank এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বৈশাখী টিভি এর বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ঢাকা পোস্টের সম্পাদক কামরুল ইসলাম, ইমরান হাসান, পরিচালক রিয়াদ রহমান ও দ্যা একাডেমী অফ কুলিনারি এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট-এসিএইচএম এর চেয়ারম্যান সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দারুণ স্বাদের পিঠার নান্দনিক উপস্থাপনায় প্রথম স্থান অধিকার করেছেন নুসরাত রুমু। পুরস্কার হিসেবে ১ম স্থান অধিকারী নুসরাত রুমু এর জন্য ছিল দ্যা একাডেমী অফ কুলিনারি এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট-এসিএইচএম এর সৌজন্যে ১ লক্ষ ৮০ হাজার টাকা সমমূল্যের আন্তর্জাতিক মানের ফ্রি প্রশিক্ষণ ও সার্টিফিকেট।
২য় স্থান অধিকারী লায়লা জামান পেয়েছেন ৭৫% স্কলারশিপ, ৩য় স্থান অধিকারি তাসলিমা পেয়েছেন ৬৫% স্কলারশিপ। এছাড়া অংশগ্রহণকারী সকল উদ্যোক্তাদের জন্য পিঠা উৎসব ০২ এর ব্যাংকিং পার্টনার ICB Islamic Bank এর নারীবান্ধব সঞ্চয় ও বিনিয়োগ প্রকল্প প্রতীতি এর পক্ষ থেকে ছিল বিশেষ সন্মাননা।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ICB Islamic Bank এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ। জনাব মজিবুর রহমান বলেন, ICB Islamic Bank বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ ভুমিকা পালনের পাশাপাশি এ দেশের কৃষ্টি, সংস্কৃতি লালন ও পৃষ্ঠ পোষকতা করে আসছে। এছাড়া নারী উদ্যোক্তা ও সাধারণ নারীদের জন্য সঞ্চয়ী হিসাব ও বিনিয়োগ প্রকল্প প্রতীতি এর মাধ্যমে নারীদের অগ্রযাত্রায় অবদান রাখছে। কুকিং স্টার ফাউন্ডেশনের এ আয়োজনে থাকতে পেরে আমরা আনন্দিত। এ জাতীয় সকল আয়োজনে ICB Islamic Bank সর্বদা পাশে থাকবে।
সকল অংশগ্রহণকারীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট। বিজয়ীদের জন্য থাকছে নিজের রেসিপি প্রকাশের সুযোগ।

বাংলা খাবার ও পিঠা নিয়ে কাজ করা চাঁদপুরের গুণী নারী মরিয়ম বেগম কে ইউএস বাংলার পক্ষ থেকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়। পর্যটনে বিশেষ অবদান রাখায় ঢাকা পোস্ট এর সম্পাদক এবং ইউ এস বাংলা এয়ারলাইন্স এর মহাব্যবস্থাপক কামরুল ইসলাম ও রন্ধনশিল্পে বিশেষ অবদান রাখায় শেফ জাহেদা রহমানকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়। এছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বৈশাখী টেলিভিশন এর বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ইমরান হাসান, বিজ্ঞাপন নির্মাতা রিয়াদ রহমান ও নবাগত মডেল সিফাত শাবনাম সহ কুকিং স্টার ফাউন্ডেশনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের বিশেষ সন্মাননা দেওয়া হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন-এনএইচটিটিআই এর বিভাগীয় প্রধান শেফ জাহেদা বেগম, শেফ মেহেরুন আক্তার মেরি, নাজিয়া ফারহানা, উদ্যোক্তা উন্নয়ন সংস্থা উদ্যোগী এর চেয়ারপার্সন রাব্বে আরফিনা কোরবান ও গত বারের বিজয়ী শেফ মুক্তি খন্দকার। নানা ধরনের পিঠার নান্দনিক উপস্থাপনায় বর্ণিল আয়োজনে নতুনত্ব , স্বাদ, ঐতিহ্য,পুষ্টি ও উপস্থাপনার উপর নির্ভর করে বিচার সম্পন্ন হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ডোনা মিডিয়া ও AF Kitchen,Ashvin,TheMSCard, হসপিটালিটি পার্টনার D More Dhaka Hotel & Resort এ প্রসঙ্গে কুকিং স্টার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ফারিদা আক্তার আশা বলেন, ২য় বারের মত পিঠা উৎসব করতে পেরে আমরা আনন্দিত। আবহমান বাংলার ঐতিহ্যবাহী খাবার ও পানীয়ের প্রচার ও প্রসারে আমরা কাজ করছি। সেই ধারাবাহিকতায় খুব শীঘ্রই ভালবাসার কেক পেস্ট্রি, মিস্টি উৎসব ও ফাগুন মেলা এবং বৈচিত্রময় ইফতার নামে অনুষ্ঠান আয়োজন করছি। আশা করি এতেও আমরা সফল হব। বিস্তারিত জানতে: ০১৯১৪২০৯৫০৭।০১৮৮৫৫০৯৬২৬ https://www.facebook.com/CookingStarFoundationBD