× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোবাইল ফটোগ্রাফিতে উৎসাহিত করতে কাজ করবে অপো ও পাঠশালা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ ১৭:০৩ পিএম

মোবাইল ফটোগ্রাফিতে উৎসাহিত করতে কাজ করবে অপো ও পাঠশালা

বাংলাদেশের ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হলো সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি, যেখানে পেশাদার মেন্টরশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দেশজুড়ে ফটোগ্রাফি-প্রেমীদের উৎসাহিত এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে ছবি তোলাকে অনুপ্রাণিত করা হবে।

এই অংশীদারিত্বের আওতায় অপো রেনো১৫ সিরিজ ফাইভজির ‘অ্যাকাডেমিক পার্টনার’ হিসেবে কাজ করবে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। তারা দেশব্যাপী যৌথভাবে ‘এভরি শট টেলস এ স্টোরি’ থিমে একটি উদ্যোগ পরিচালনা করবে। এর মাধ্যমে ফটোগ্রাফারদের মোবাইল ফটোগ্রাফির সাহায্যে গল্প খুঁজে পেতে উৎসাহিত করা হবে; যেন উন্নত স্মার্টফোন ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোকেও আকর্ষণীয় ভিজ্যুয়াল গল্পে রূপান্তর করা যায়।

এছাড়াও, দেশের বিভিন্ন অঞ্চলে নানাধরনের ফটোগ্রাফি ওয়ার্কশপ বা কর্মশালা পরিচালনা করা হবে। এই কর্মশালাগুলো মোবাইল ফটোগ্রাফি কৌশল, ভিজ্যুয়াল স্টোরিটেলিং, কম্পোজিশন, নৈতিক চর্চা ও ক্রিয়েটিভ এক্সপ্রেশনের ওপর গুরুত্বারোপ করবে। কর্মশালাগুলো সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত হবে যেন ব্যাকগ্রাউন্ড ও কমিউনিটি নির্বিশেষে সকল শিক্ষার্থী ও উদীয়মান ফটোগ্রাফাররা এতে সহজেই এতে অংশ নিতে পারেন।

এই অংশীদারিত্বের বিষয়ে অপো বাংলাদেশের একজন মুখপাত্র জানান যে, এই উদ্যোগটি উদ্ভাবন, সৃজনশীলতা ও তরুণদের ক্ষমতায়নের প্রতি অপোর দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন। 

পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিনিধিরা সৃজনশীল শিক্ষার সহজলভ্যতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ফটোগ্রাফি মানে কেবল ছবি তোলা নয়; এটি গল্প বলা, নৈতিকতা ও দৃষ্টিভঙ্গিরও বিষয়। 

অপো রেনো১৫ সিরিজ ফাইভজিডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা ডিটেইল সেলফ-পোট্রেট তুলতে সক্ষম। এতে আরও রয়েছে ৩.৫X টেলিফটো ভাইব পোট্রেট, যা বিষয়ের গভীরতা ও ফোকাস নিখুঁতভাবে ফুটিয়ে তোলে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা