× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার এমদাদ হক আর নেই

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২ ১৭:০৯ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২ ০০:১২ এএম

এমদাদ হক। ফাইল ছবি

এমদাদ হক। ফাইল ছবি

বাংলাদেশের ফ্যাশন পরিমণ্ডলের পরিচিত ও প্রিয়মুখ এমদাদ হক মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শুক্রবার দুপুরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এমদাদ হকের বয়স হয়েছিল ৫৭ বছর। তার ভাই ইস্তাম্বুল হক জানান, কয়েক বছর আগে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। এরপর তিনি সুস্থই ছিলেন। তবে মাসখানেক আগে হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শ্যামলীর ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাখা হয় লাইফ সাপোর্টে। প্রায় দুই মাস লাইফ সাপোর্টে রাখার পর আজ তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

১৯৬৮ সালে পুরোনো ঢাকার উর্দু রোডে জন্ম এমদাদ হক স্ত্রী, এক ছেলে, ভাইবোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ এশা বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা