× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ১২:৫৫ পিএম

রাজশাহীতে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল

তরুণদের স্কিন ক্যাফের সাথে পরিচয় করাতে এবং রাজশাহী অঞ্চলের সাংস্কৃতিক নিদর্শনকে একসাথে উৎযাপন করতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে গেলো ‘স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল ২০২৬’।  

রাজশাহী শহরে কার্নিভালের আনুষ্ঠানিকতা শুরু হয় স্কিন ক্যাফের প্রদর্শনীমূলক রোড শো এর মাধ্যমে। রোড শোটি রাজশাহী শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে। রোড শো শেষে প্রতিটি ব্র্যান্ডিং রিকশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে হাজির হয়। এরপরে প্রায় দুই শতাধিক তরুণ তরুণীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সাংস্কৃতিক পর্ব শেষে তরুণ তরুণীরা অংশ নেয় গেমস শো তে। গেমস শোতে অংশগ্রহণ করে বিশজনেরও বেশি তরুণ তরুণী উপহার হিসেবে পান স্কিন ক্যাফের স্কিন কেয়ার প্রোডাক্টস। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীর তরুণদের মধ্যে ইয়ুথ কার্নিভাল নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। পুরস্কার বিতরণের মাধ্যমে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল রাজশাহীর আয়োজন শেষ হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা