× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কড়াইল বস্তিতে ঋতুর ইমার্জেন্সি ডিগনিটি কিট বিতরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৭:৪০ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ১৯:২৫ পিএম

রাজধানীর কড়াইল বস্তিতে ইমার্জেন্সি ডিগনিটি কিট বিতরণ করেছে ঋতু হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং ফাউন্ডেশন

রাজধানীর কড়াইল বস্তিতে ইমার্জেন্সি ডিগনিটি কিট বিতরণ করেছে ঋতু হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং ফাউন্ডেশন

রাজধানীর কড়াইল বস্তিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীর মাঝে ইমার্জেন্সি ডিগনিটি কিট বিতরণ করেছে ঋতু হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন ঋতু হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শারমিন কবীর।

ইমার্জেন্সি ডিগনিটি কিটে নারী ও কিশোরীদের দৈনন্দিন প্রয়োজনীয় উপকরণ হিসেবে ছিল পুনর্ব্যবহারযোগ্য (রিইউজেবল) স্যানিটারি ন্যাপকিন, আন্ডারওয়্যার, গোসল ও কাপড় ধোয়ার সাবান, শ্যাম্পু, চিরুনি, হরলিক্সের মিনি প্যাক, ডিটারজেন্টসহ অন্যান্য সামগ্রী। 

বিতরণ কার্যক্রমে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে সহযোগিতা করে প্রচেষ্টা ফাউন্ডেশন। এছাড়া ঋতুর নিজস্ব অর্থায়নের পাশাপাশি ইমার্জেন্সি সামগ্রীতে সহযোগী হিসেবে ছিল  ঋতুর নিজস্ব দাতা, আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট, ইট’স হিউম্যানিটি ফাউন্ডেশন, ফুটস্টেপ্স। 

ডিগনিটিকিট বিতরণ চলাকালে একটি মানবিক ঘটনা উপস্থিত সবাইকে নাড়া দেয়। ৬–৭ বছর বয়সী একটি ছেলে।নাম ইব্রাহিম। সে বারবার অনুরোধ করতে থাকে যেন তাকে একটি ব্যাগ দেওয়া হয়।ভলান্টিয়াররা জানালো যে এসব সামগ্রী নারী ও কিশোরীদের জন্য, এবং তাকে দেওয়ার মতো কিছু সেখানে নেই। তখন ছেলেটি জানায়, তার ১৩ বছর বয়সী একটি বোন আছে, যে পর্দা করার কারণে বাইরে আসতে পারেনি। সে জানায়, তার বোন নিয়মিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে, কিন্তু টাকার অভাবে অনেক সময় দোকান থেকে কিনে আনতে পারে না। তাই সে রিইউজেবল স্যানিটারি ন্যাপকিনগুলো তার বোনের জন্য নিতে চায়, যেন অন্তত এক বছর বোনের ন্যাপকিনের চিন্তা না করতে হয়।

উল্লেখ্য, ইমার্জেন্সি কিট ব্যাগে কী কী আছে এবং রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের বিধিমালা ভলান্টিয়াররা উপস্থিত নারী ও কিশোরীদের সামনে প্রদর্শন ও ব্যাখ্যা করছিলেন, যা ওই শিশুটিও মনোযোগ দিয়ে দেখছিল। 

ঋতুর প্রতিষ্ঠাতা শারমিন কবীর জানান, 'যে কোনো ইমার্জেন্সিতে নারীদের প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন, আন্ডারয়্যারেরমতো জিনিসগুলো খুব বেশি বিতরণ হতে আমরা দেখি না।ঋতু এখানে একটা ভূমিকা রেখে আসছে যা নারীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য বেসিক হাইজিনের জন্য গুরুত্বপূর্ণ।’ 

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ২০২৫ বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার পর প্রায় ১৬ ঘণ্টার চেষ্টায় পরদিন সকাল ৯টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

 ঋতু হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং ফাউন্ডেশন (Wreetu) বাংলাদেশের একটি সামাজিক উদ্যোগ, যা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য শিক্ষা, স্যানিটারি ন্যাপকিন সরবরাহ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে কাজ করে। ২০১৬ সালে শারমিন কবীর কর্তৃক প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব স্যানিটারি পণ্য সরবরাহ এবং মাসিক নিয়ে বিদ্যমান সামাজিক ট্যাবু ভাঙার লক্ষ্যে কাজ করছে। কমিক বই, সেমিনার ও পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন উৎপাদনের পাশাপাশি প্রতিষ্ঠানটি প্রান্তিক নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা