প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ১৫:৫৮ পিএম
বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পিঠা।সেই পিঠাতেই হয় নবান্নের উৎসব। বাংলা সংস্কৃতি লালনে কুকিং স্টার ফাউন্ডেশন প্রতি বছর আয়োজন করে পিঠা তৈরির প্রতিযোগিতা -পিঠা উৎসব। বাংলার পিঠার স্বাদ বিশ্বব্যাপী ছড়িয়ে যাক এই স্লোগানে এ বছরেও থাকছে বর্ণাঢ্য আয়োজন। আগ্রহী যে কেউ আগামী ২০ জানুয়ারি ২০২৬ এর মধ্যে রেজিস্ট্রেশন এর মাধ্যমে অংশ গ্রহণ করতে পারবে।
পুরস্কার হিসেবে থাকছে লক্ষ টাকা সমমূল্যের আন্তর্জাতিক মানের কুলিনারি ইন্সটিটিউট এ প্রশিক্ষন ও সার্টিফিকেট, কিচেন সেটআপ,কিচেন ওয়ার,তারকা হোটেলে/রিসোর্টে রাত্রিযাপন,ক্রেস্ট, সার্টিফিকেট।সকল অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরুস্কার ও সার্টিফিকেট।
এছাড়া বাংলা খাবার,পিঠা ও পর্যটনে বিশেষ অবদান রাখায় দেশি বিদেশী ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ কুকিং স্টার ফাউন্নডেশনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের বিশেষ সন্মাননা দেওয়া হবে।
বিচারক হিসেবে থাকছেন-এনএইচটিটিআই এর বিভাগীয় প্রধান জাহেদা বেগম,শেফ মেহেরুন আক্তার মেরি,উদ্যোগতা উন্নয়ন সংস্থা উদ্যোগী এর চেয়ারপার্সন রাব্বে আরফিনা কোরবান ও গত বারের বিজয়ী মুক্তি খন্দকার।
আঞ্চলিক পিঠা, নৃতাত্ত্বিক পিঠা, ফিউশন পিঠা, বিদেশী পিঠা,বিয়ের পিঠা ও উৎসব পার্বণের পিঠা। এই চার্ বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। যে কোন ধরনের পিঠা নান্দনিক উপস্থাপনায় ৪ জনের উপযোগী খাবার নিয়ে আসতে হবে।নতুনত্ব , স্বাদ, ঐতিহ্য,পুষ্টি ও উপস্থাপনার উপর নির্ভর করে বিচার কাজ সম্পন্ন হবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ডোনা মিডিয়া ও A Kitchen, Ashvin, TheMSCard, হস্পিটালিটি পার্টনার গ্যালেসিয়া হোটেল এন্ড রিসোর্ট।
বিস্তারিত জানতে:০১৯১৪২০৯৫০৭।০১৮৮৫৫০৯৬২৬