প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৬:৫০ পিএম
আইডিএলসি (IDLC) এবং জনপ্রিয় নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম আড্ডা চলে-এর যৌথ উদ্যোগে ধানমন্ডির মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আড্ডা’র ৬ষ্ঠ আসর। জানুয়ারী ৯ এবং ১০ তারিখ সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত, দুই দিনব্যাপী এই বিশেষ লাইফস্টাইল এক্সিবিশনে অংশগ্রহণ করছেন দেশের ৪১ জন উদ্যমী নারী উদ্যোক্তা, যারা নিয়ে আসছেন তাদের ৪২ টি নিজস্ব ব্র্যান্ডের ইউনিক, ক্রিয়েটিভ ও মানসম্মত পণ্যের সমাহার।
ফ্যাশন, জুয়েলারি, হোম ডেকর, স্কিন কেয়ার, লাইফস্টাইল অ্যাক্সেসরিজ, ফুড সহ দৈনন্দিন জীবনের নানান প্রয়োজনীয় ও নান্দনিক পণ্যে ভরপুর থাকবে এই আয়োজন। একই ছাদের নিচে লাইফস্টাইলের সবকিছু পাওয়ার সুযোগ থাকছে দর্শনার্থীদের জন্য, যা ক্রেতা ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি সংযোগ তৈরিতে ভূমিকা রাখবে।
নতুন বছরের শুরুতে আসন্ন ফাগুনকে আরও রঙিন ও আনন্দময় করে তুলতে পরিবার ও বন্ধুদের নিয়ে কেনাকাটা কিংবা নিছক আড্ডার জন্য এটি হতে যাচ্ছে এক আদর্শ মিলনমেলা। উদ্যোক্তা নারীদের সৃজনশীলতা ও স্বপ্নের গল্পকে উদযাপন করার পাশাপাশি এই আয়োজন দর্শনার্থীদের জন্য নিয়ে আসবে অনন্য অভিজ্ঞতা।
আড্ডা’র ৬ষ্ঠ আসর-এ অংশ নিয়ে নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো ও দেশীয় ব্র্যান্ডকে সমর্থন জানানোর জন্য সবাইকে সাদর আমন্ত্রণ।