× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে বড়দিনের আয়োজন

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১৭:০৩ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ২৩:০৮ পিএম

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে বড়দিনের আয়োজন

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল ডিসেম্বর মাস জুড়ে আয়োজন করেছে বড়দিনের জন্য আকর্ষণীয় মেনু। থাকছে বিশেষ রুম অফার এবং আকর্ষণীয় সুযোগ-সুবিধা। সেইসঙ্গে আজ ২২ ডিসেম্বর লবি ক্যাফে জিবিসি-তে ব্লগার এবং মিডিয়া বন্ধুদের নিয়ে আয়োজন করেছে একটি মিডিয়া মিট শুভেচ্ছার।

এ বছর পুরো উৎসবের মাসজুড়ে হোটেলটিকে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী লাল, সবুজ, সোনালি ও ব্রোঞ্জের অলঙ্কারে। বড়দিনের অনুভূতি যোগ করতে লবি লাউঞ্জে যুক্ত হয়েছে একটি সুন্দর ক্রিসমাস ট্রি। অতিথিদের আপ্যায়নের জন্য পুরো হোটেলটিকে ছবির মতো সুন্দর করে সাজানো হয়েছে। ২৩-২৫ ডিসেম্বর পর্যন্ত উৎসবমূখর আয়োজনে অতিথিদের অভ্যর্থনা জানাতে হোটেলের কর্মীরাও থাকবে বিশেষ ইউনিফর্মে। অতিথিদের জন্য আছে বিভিন্ন উৎসব মেন্যু। এছাড়াও থাকছে বিশেষ বড়দিনের কেক এবং গুডিজ। যা উৎসব উদযাপনে দিবে বিশেষ মাত্রা। 

হোটেলটিতে রয়েছে ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন রুম প্যাকেজ অফার। যার মধ্যে রয়েছে দ্রুত চেক ইন, দেরিতে চেক আউট এবং স্পা ট্রিটমেন্টে ডিসকাউন্ট। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.facebook.com/RenaissanceDhakaGulshan/ ফেসবুক পেজে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা