× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টগুমগুর ‘পাবলিশার কানেক্ট’: শিশুদের হাতে পৌঁছাবে মানসম্মত বই”

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:৩০ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭ পিএম

ধানমন্ডিতে লাইট অব হোপের কার্যালয়ে অনুষ্ঠিত টগুমগু আয়োজিত ‘পাবলিশার কানেক্ট’ অনুষ্ঠানে শিশুতোষ বই প্রকাশক ও উদ্যোক্তাদের মতবিনিময়

ধানমন্ডিতে লাইট অব হোপের কার্যালয়ে অনুষ্ঠিত টগুমগু আয়োজিত ‘পাবলিশার কানেক্ট’ অনুষ্ঠানে শিশুতোষ বই প্রকাশক ও উদ্যোক্তাদের মতবিনিময়

শিশুদের হাতে বয়সোপযোগী ও মানসম্মত বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে জনপ্রিয় প্যারেন্টিং প্ল্যাটফর্ম টগুমগু আয়োজন করেছে ‘পাবলিশার কানেক্ট’ শীর্ষক একটি মতবিনিময় সভা।

রোববার (২৮ ডিসেম্বর) ধানমন্ডিতে লাইট অব হোপের কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের প্রায় ২০ জন খ্যাতনামা শিশুতোষ বই প্রকাশক ও উদ্যোক্তা অংশ নেন। 

সভায় শিশুতোষ বইয়ের প্রকাশনা, বিপণন, বয়সভিত্তিক উপযোগী বই নির্বাচনসহ এ খাতের নানান দিক নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী প্রকাশকেরা তাদের অভিজ্ঞতা, কৌশল এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে টগুমগুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড.নাজমুল আরেফীন মোমেল বলেন, শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সঠিক সময়ে সঠিক বই তুলে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “সুলিখিত ও মানসম্মত বইই পারে শিশুদের প্রকৃত অর্থে জ্ঞানী ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে।” 

এ সময় টগুমগুর সহ–প্রতিষ্ঠাতা ওয়ালিউল্লাহ ভূঁইয়া শিশুতোষ বই নিয়ে টগুমগুর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি নতুন বই নির্বাচন প্রক্রিয়া, শিশুদের জন্য নতুন লাইব্রেরি স্থাপন এবং শিশুতোষ প্রকাশনা খাতে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বয়স অনুযায়ী মানসম্পন্ন শিশুতোষ বই নিশ্চিত করতে একটি সার্টিফিকেশন অথরিটি বা কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিশুতোষ প্রকাশনা খাতে পারস্পরিক সহযোগিতা ও মানোন্নয়নের নতুন পথ তৈরি করবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা