প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ১৪:০৮ পিএম
বড়দিন উপলক্ষে পাঁচতারকা হোটেলগুলো তাদের প্রাঙ্গন সাজিয়েছে উৎসবের আমেজে। রয়েছে নানা আয়োজনও। এমন কয়েকটি আয়োজন সম্পর্কে জেনে নিন-
হোটেল ইন্টারকন্টিনেন্টাল
প্রতি বছরের মতো এবারও বড়দিন উপলক্ষে রাজধানীর পাঁচতারকা ইন্টারকন্টিনেন্টাল হোটেল তাদের প্রাঙ্গণ সাজিয়েছে উৎসবের আমেজে। উৎসবের আনন্দ বাড়াতে হোটেলটি সেজেছে নান্দনিক সাজে। থাকছে অসাধারণ ক্রিসমাস ট্রি। ক্রিসমাস কিডস ওয়ান্ডারল্যান্ড, যাতে থাকছে ছোটদের আকর্ষণ প্রিয় সান্তা ক্লস, ফান রাইড, বাবল হাউস, জাদুর বাক্স, মেরি গো রাউন্ড, বাউন্সি ক্যাসেল, জগলার, ক্যান্ডি, চকলেট, আইসক্রিম আর মজাদার কেকের দারুণ সমাহার। ২৫ ডিসেম্বর বড়দিনে এ আনন্দ আয়োজন উপভোগ করা যাবে মাত্র ২৫০০ টাকায়। এ ছাড়া ২৪ ডিসেম্বর থেকেই আমাদের এখানে শুরু হবে ফেস্টিভ সিজন সেলিব্রেশন; যাতে থাকছে থিম বাফেট ডিনার ও ক্রিসমাসের সিগনেচার ফোর কোর্সের অসাধারণ এক ডিনার। বিস্তারিত জানতে : +৮৮০২ ৫৫৬৬৩০৩০

হলিডে ইন ঢাকা সিটি সেন্টার
পাঁচতারকা হোটেল হলিডে ইন ঢাকা সিটি সেন্টার বড়দিন উপলক্ষে করেছে বিশাল আয়োজন। প্রতি বছর বড়দিন উদযাপনে বাংলাদেশের বিভিন্ন ভবনের আদলে তৈরি করে ‘জিঞ্জারব্রেড হাউস’। সেই ধারাবাহিকতায় এ বছর করেছে দারুণ একটা জিঞ্জার ব্রেড হাউস, পাশাপাশি ক্রিসমাস কিডস ফেস্ট নামের জমকালো আয়োজনে শিশুদের জন্য আকর্ষণীয় সব অ্যাক্টিভিটিস রাখা হয়েছে। রুফটপ পুলসাইডে আনলিমিটেড আইসক্রিম, ট্রেন রাইড, জাম্পিং ক্যাসেল, ম্যাজিক শো, ফুড কর্নার, ডোরেমন, ম্যারি গো রাউন্ডসহ থাকছে অনেক কিছু। ফুড বক্স + এন্ট্রি ফি-সহ পুরো আয়োজন একজন অভিভাবকসহ উপভোগ করা যাবে মাত্র ১৫০০ টাকায়। ২৫ ডিসেম্বর ক্রিসমাস ক্যারল গান দিয়ে শুরু হবে বড়দিন উদযাপন। পাশাপাশি থাকবে বিশেষ ক্রিসমাস ইভ সেলিব্রেশন ও ক্রিসমাস নাইট ডিনার। যোগাযোগ : ০১৩২৪৭১৭০২৫-২৬
দ্য ওয়েস্টিন ঢাকা
তারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকার ক্রিসমাস আয়োজনে সব সময়ই থাকে একটু ভিন্নতা। এবারেও থাকছে বাচ্চাদের জন্য ক্রিসমাস কিডস কার্নিভ্যালের দারুণ সব আয়োজন। মাত্র ৩০০০ টাকায় উপভোগ করা যাবে। এ ছাড়া বিভিন্ন রকমের খাবারের বিশাল সমারোহ থাকছে এবারের ক্রিসমাস আয়োজনে। বিস্তারিত জানতে ফোন : +৮৮০২২২২২৯১৯৮৮
দ্য শেরাটন ঢাকা
দ্য শেরাটন ঢাকার এবারের ক্রিসমাসে থাকছে বর্ণিল আয়োজন, হো হো হো কিডসমাস গ্র্যান্ড পার্টি নামের বৈচিত্রময় ক্রিসমাস অনুষ্ঠান। ক্রিসমাসের জাদুতে বাচ্চাদের মাতাতে দারুণ সব গেমস আর রাইডস, ক্রিয়েটিভ কম্পিটিশন, পাপেট শো আর নানা স্বাদের মজাদার খাবারের পসরা। জনপ্রতি মাত্র ৩৫০০ টাকায় উপভোগ করা যাবে এই আয়োজন। বিস্তারিত জানতে +৮৮০৯৬৩৮৮৬৮৬৮৬
ক্রাউন প্লাজা ঢাকা, গুলশান
বড়দিন উপলক্ষে ক্রাউন প্লাজা গুলশান পুনর্ব্যবহৃত ৩৬৮৮টি প্লাস্টিক বোতল দিয়ে একটি আকর্ষণীয় ক্রিসমাস ট্রি সাজিয়েছে; যা জলবায়ু সচেতনতার বার্তা দেয়। এ ছাড়া জিঙ্গেল জয়ল্যান্ড নামে শিশুদের জন্য অসাধারণ সব আয়োজন করেছে; যাতে থাকছে অরনামেন্ট রেস, কিডস ম্যাথ গেমস, কাপ কেক ডেকোরেশন প্রতিযগিতা, ম্যাজিক শো আর সান্তা ক্লসের পাশাপাশি অভিভাবকদের নিয়েও দারুণ আয়োজনগুলো মাত্র ২০০০ টাকায় উপভোগ করা যাবে। বিস্তারিত জানতে ফোন : ০১৯৬৬৬৬২১৫৩
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল
ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল আবারও নিয়ে এসেছে ক্রিসমাসের বিশেষ আয়োজন। ক্রিসমাস উপলক্ষে হোটেলটি সেজে উঠবে উৎসবের আমেজে। বাহার মাল্টি কুইজিন রেস্টুরেন্টে ২৪ ও ২৭ ডিসেম্বর থাকবে বিশেষ ডিনার আয়োজন। থাকবে ক্রিসমাসের স্পেশাল ব্রাঞ্চ। বড়দিনের উৎসব আরও বিশেষ করতে জিবিসিতে থাকছে বিভিন্ন রকমের বেকারি, কেক, ক্রিসমাস মেন্যু আর ক্রিসমাস গিফট বক্স।
লা মেরিডিয়ান
পাঁচতারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকায় বড়দিন উপলক্ষে থাকছে অনন্য আয়োজন। পাশাপাশি ক্রিসমাস কিডস কার্নিভ্যাল নামের জমকালো আয়োজনে শিশুদের জন্য আকর্ষণীয় সব আনন্দ বিনোদনের ব্যবস্থা। রুফটপ পুলসাইডে আনলিমিটেড মুভি, কার্নিভ্যাল গেমস, ট্রেন রাইড, ফেস পেইন্টিং, কুকিঞ্জ কম্পিতিশন, মাংকি বাউন্স রাইড, ক্রিসমাস ক্যারল, স্টরি টেলিং, ফুড কর্নারসহ অনেক কিছু । বিকাল ৪টা-রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন। এ ছাড়া ক্রিসমাস বুফে ডিনারে থাকছে বৈচিত্র্যময় খাবারের আয়োজন। বিস্তারিত জানতে ফোন : +৮৮০ ১৭৬৬৬৭৩৪৪৩
হোটেল সারিনা ঢাকা

হোটেল সারিনা আয়োজন করেছে বাচ্চাদের জন্য দারুণ এক ক্রিসমাস কিডস পার্টি। সারা দিনব্যাপী এই আনন্দ আয়োজনে নানা রকমের খেলনা, রাইডস আর বাচ্চাদের পছন্দের অসাধারণ সব খাবারের বিশাল সমারোহ।মাত্র ১০০০ টাকায় উপভোগ করা যাবে এই কিডস পার্টি। এ ছাড়া স্পেশাল বুফে লাঞ্চ, বুফে ডিনারসহ কেকের বর্ণিল আয়োজন। বিস্তারিত জানতে ফোন : ৮৮০১৩২৯৬৮৪৫৪২
র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন
র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের টেরেসে বসবে শিশুদের আসর ‘জিংগেল এন্ড জয় কিডস ক্রিসমাস কার্নিভ্যাল। চলবে দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। থাকবে ম্যাজিক শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, সান্তা ক্লসের উপহার। শিশুদের জন্য থাকছে হরেক রকম ফলের জুস, চিকেন পাফ, পপকর্ন ও আইসক্রিম। এখানে প্রবেশ মূল্য ২ হাজার টাকা।