ডা. মু. গোলাম সারোয়ার
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৭:৩০ পিএম
বাংলাদেশে এখন যে রোগের পাদুর্ভাব সবচেয়ে বেশি সেটা হলো ডায়াবেটিস। আমাদের জীবনযাপনে ব্যাপক পরিবর্তন এসেছে গত দুই দশকে।
খেলার মাঠ কমে গেছে তাই খেলাধুলা আমরা চাইলেও করতে পারছি না, পুকুর কমে যাওয়ার আমরা সাঁতার কাটা বাদ দিয়েছি, আমাদের সারাদিন অফিসে কাজ করা লাগে এবং কায়িক পরিশ্রম নাই বললেই চলে, nআমরা যানবাহন হিসাবে পায়ে চালা সাইকেলের পরিবর্তে মোটরসাইকেলে ব্যবহার করছি এখন।আবার খাদ্যে ভেজালও একটা অন্যতম কারন।
ডায়াবেটিস হয় সাধারণত শরীরে ইনসুলিনের পরিমান কমে গেলে অথবা ইনসুলিন শরীরে কাজ করতে না পারলে।আমাদের শরীরে অগ্নাশ্যয় (প্যানক্রিয়াস) এর কাজ হল ইনসুলিন তৈরী করা।
ডায়াবেটিস দুই ধরনের
টাইপ ১ : এটা ছোটবেলা থেকে থাকে, খুব কম সংখ্যায় হয়।
টাইপ ২: বড়দের হয়, এটাই সিংহভাগ।
কিভাবে বুঝবেন আপনার ডায়াবেটিস হয়েছে?
অর্ধেক এর মত রোগীর ডায়াবেটিস যে আছে সেটা রোগী নিজেই জানে না, রুটিন চেকআপ বা অপারেশন করার আগে রক্ত পরীক্ষার সময় ডায়াবেটিস টেস্ট করতে গিয়ে ধরা পরে।
লক্ষণ সমূহ:
১। ঘন ঘন পস্রাব হওয়া
২। গলা শুকিয়ে যাওয়া
৩। শরীর দুর্বল লাগা
৪। বার বার প্রস্রাবের ইনফেকশন হওয়া।
৫। বার বার শরীরে ফোড়া হওয়া এবং দেরিতে শুকানো
৬। শরীরে কোন অংশ কেটে গেলে সেটা শুকাতে দেরি হওয়া।
৭। হাত পা জ্বালাপোড়া করা
ডায়াবেটিস এর ক্ষতিকর প্রভাব:
হার্ট অ্যাটাক, স্ট্রোক , চোখে ছানি পরা, কিডনি নষ্ট হয়ে যায়, হাত পা এর নার্ভ নষ্ট হয়ে যাওয়া, পায়ে ঘা হয়ে, পা কেটে ফেলতে পর্যন্ত হতে পারে।
চিকিৎসা: নিয়মিত ব্যায়াম করা, খাদ্যাভাসে পরিবর্তন, ঔষধ
১। সপ্তাহে এট লিস্ট ৫ দিন ৩০ মিনিট করে ব্যায়াম করতে হবে,জোরে জোরে হাঁটতে বা দৌঁড়াতেও পারেন
২। চিনি বা মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে।
এছাড়াও মাটির নিচের সবজি, আলু, ভাত, সহ কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেতে হবে।
দুই বেলা রুটি এক বেলা ভাত খেতে হবে।
৩। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে এবং সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করা যাবে না।ডাক্তার মুখে খাওয়া বা ইনসুলিন ইনজেকশন দিতে পারেন।
ব্লাড টেস্ট :
রক্ত পরীক্ষার মাধ্যমে এটা ধরা পরে
খালি পেটে এবং খাবার দুই ঘন্টা পর রক্ত দিয়ে গ্লুকোজ এর পরিমান দেখে ডায়াবেটিস রোগ নির্নয় করা যায়।
এছাড়াও HbA1C এই টেস্ট দিতে গত ৩ মাসের ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্পর্কে তথ্য পাওয়া যায়।
ডায়াবেটিস সম্পর্কে কিছু প্রচলিত ভূল ধারনা:
১। চিনি খেলে ডায়াবেটিস হয়।
এটা ঠিক না, তবে চিনিজাতীয় খাবার সবারই কম পরিমাণে খাওয়া উচিত।
২। আমার ডায়াবেটিসের লক্ষণ হয় না, তাই ডায়াবেটিস চেক করার দরকার নাই।
৫০% রোগী জানেই না তার ডায়াবেটিস আছে।
৩। আমি অনেক পরিশ্রম করি তাই আমার ডায়াবেটিস হবে না।
এটা অনেক সময় বংশগত রোগ, তাই অনেক দিনমজুর বা অনেক পরিশ্রমী মানুষের ও ডায়াবেটিস হয়।
৪। একবার ইনসুলিন শুরু করলে সারাজীবন নিতে থাকতে হয়।
এটাও ভুল ধারনা, অনেক সিচুয়েশনে যেমন অপারেশন এর সময় বা কোন ফোঁড়া হলে বা হঠাৎ ডায়াবেটিস অনেক বেড়ে গেলে ইনটু দেওয়া লাগতে পারে, পরবর্তীতে মুখে খাওয়া ঔষধ দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়।
লেখক : এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) এমডি, নিউরোলজি (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সিসিডি (বারডেম), পিজিটি (মেডিসিন), মেডিসিন ও নিউরোমেডিসিন রোগ বিষেশজ্ঞ, কনসালটেন্ট নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতাল, ঢাকা