× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্র্যাবের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১২:৩০ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ১২:৩৮ পিএম

ক্র্যাবের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) এর ২১তম বার্ষিক সাধারণ সভা আজ (বুধবার, ৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন ক্র্যাবের চেয়ারপারসন নূর এ. আলম চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন বোর্ড সদস্য তপন চৌধুরী (ব্যবস্থাপনা পরিচালক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড); আসিফ ইব্রাহিম (ভাইস চেয়ারম্যান, নিউ এজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ); রায়হান রহমান (ডিরেক্টর, গ্রাউন্ডস্টোন করপোরেশন, কানাডা); তানিয়া নুসরাত জামান (সাবেক পলিসি এক্সপার্ট, ইউএনডিপি ও বিশ্বব্যাংক); আসিফ সাদ বিন শামস (এএমডি ও সিআরও, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, আইডিএলসি প্রতিনিধিত্বকারী); মো. নুরুল হুদা (ডিএমডি, আইসিবি, আইসিবি প্রতিনিধিত্বকারী); সাহিল হুমায়ুন (ইউনিকর্ন ইকুইটিজ লিমিটেড–এর প্রতিনিধিত্বকারী), এবং ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহেদ শামস আজাদ।

সভায় চেয়ারপারসন নূর এ. আলম চৌধুরী বলেন, দেশের চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও শেয়ারহোল্ডার, বোর্ড সদস্য, ব্যবস্থাপনা টিম ও ক্লায়েন্টদের সমন্বিত প্রচেষ্টায় ২০২৪–২৫ সালের অর্জন সম্ভব হয়েছে। সেবার মান ও কাভারেজ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তি ব্যবহার আগামী দিনের অগ্রাধিকার বলে জানান তিনি। 

ব্যবস্থাপনা পরিচালক শাহেদ শামস আজাদ সভায় ২০২৪–২৫ সালের কার্যক্রম উপস্থাপন করেন। তিনি জানান, রেটিং সেবায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এগিয়ে নেওয়ার ওপর ক্র্যাবের প্রচেষ্টা অব্যাহত থাকবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা