× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজারে এলো ওয়ালটনের আইপিএস গেমিং মনিটর

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২২ ১৬:২৮ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২ ১৬:৩৪ পিএম

বাজারে এলো ওয়ালটনের আইপিএস গেমিং মনিটর

প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে নতুন মডেলের দুটি আইপিএস প্যানেলের গেমিং মনিটর। ডব্লিউডি২৭জিআই০৬ (WD27GI06) এবং ডব্লিউউডি২৭জিআই০৭ (WD27GI07) মডেলের এই মনিটর গেমিং, মুভি দেখা ও গ্রাফিক ডিজাইনসহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। 

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, নতুন এই গেমিং মনিটরে তিনদিক ফ্রেমলেস ডিজাইন থাকায় ব্যবহারকারীদের দারুণ ইউজার এক্সপেরিয়েন্স দেবে। এই মনিটরে ব্যবহৃত হয়েছে ২৭ ইঞ্চির কিউএইচডি আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। যার রেজ্যুলেশন ২৫৬০×১৪৪০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১৬৫ হার্জ। ১৭৮ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল, ১৬:৯ এসপেক্ট রেশিও এবং ১০০০:১ কনট্রাস্ট থাকায় এতে গেম খেলা, গ্রাফিক ডিজাইনিং করা, মুভি দেখা, অফিস ওয়ার্ক বা ইন্টারনেট ব্রাউজিং হবে আরও প্রাণবন্ত। 

লো ব্লু  লাইট এবং ফ্লিকার ফ্রি টেকনোলজি থাকায় ব্যবহারকারীকে চোখের ব্যথা ও ক্ষতি থেকে রক্ষা করবে এই মনিটর। কালার গ্যামুট এনটিএসসিতে ৯৩% এবং অ্যাডোব আরজিবিতে ৯৫%, যার ফলে ব্যবহারকারী দীর্ঘক্ষণ কাজ করতে পারবে আরামদায়কভাবে। এ ছাড়াও ডিসপ্লে পোর্ট ব্যবহারে রেসপন্স টাইম হবে এক মিলি সেকেন্ড। যার ফলে গেম খেলার সময় স্মুথ ইমেজ পাওয়ায় তা গেমারদের জন্য বিশেষ সহায়ক হবে। এনভিডিয়া জি-সিঙ্ক কম্পিটিবল এবং এএমডি ফ্রিসিঙ্ক সাপোর্টেড হওয়ায় এই মনিটরে অন্যান্য মনিটরের চেয়ে ফ্রেম রেট পাওয়া যাবে অনেক বেশি।

দুটি বিল্ট-ইন সাউন্ড স্পিকারের সাথে মাল্টিপল কানেকটিভিটি হিসেবে এই মনিটরে রয়েছে ডিসপ্লে ও এইচডিএমআই পোর্ট। হাইট, সুইভেল ও টিল্ট অ্যাডজাস্টেবল সুবিধা থাকায় ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী এই মনিটর স্থাপন করতে পারবে। 

নতুন মডেলের গেমিং আইপিএস মনিটরের দাম যথাক্রমে ৩৮ হাজার ৭৫০ এবং ৩৯ হাজার ৫৫০ টাকা। সাথে থাকবে এক বছরের ওয়ারেন্টি সুবিধা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা