× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্ধিত পরিসরে লা রিভ চট্টগ্রাম স্টোর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১৬:২৮ পিএম

বর্ধিত পরিসরে লা রিভ চট্টগ্রাম স্টোর

ক্রেতা ও স্থানীয় নাগরিকদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে, আনন্দঘন পরিসরে শনিবার (৮ নভেম্বর, ২০২৫) বন্দরনগরী চট্টগ্রাম স্টোরের বর্ধিত প্রাঙ্গন উদযাপন করলো দেশের অন্যতম প্রধান ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। লালচান্দ রোডে অবস্থিত বালি আর্কেডে ৪ হাজার স্কয়ারফুটেরও বেশি পরিসরে এই স্টোরটি ডুপ্লেক্স ডিজাইনে সম্প্রসারণ করা হয়েছে।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন,” চট্টগ্রামের বালি আর্কেডে ২০২১ এর মাঝামাঝি যাত্রা শুরু করেছিল লা রিভ। গত ৪ বছরে বেড়েছে কালেকশনের কলেবর, তারসাথে পাল্লা দিয়ে বেড়েছে বর্ধিত স্পেস এর চাহিদা। সম্মানিত গ্রাহকদের প্রত্যাশা এবং শপিংয়ের সুবিধা মাথায় রেখেই স্টোরটি সম্প্রসারণের উদ্যোগে নিয়েছিলাম আমরা।”

তিনি যোগ করেন, ”বন্দরনগরী চট্টগ্রামের মানুষ বরাবরই ফ্যাশনপ্রেমী। লা রিভের প্রতিটি নতুন কালেকশনের  প্রতি তাদের বর্ধিত আগ্রহ থেকেই আমাদের এই উদ্যোগ। আজ থেকে চট্টগ্রাম স্টোর লা রিভের অন্যতম বৃহত্তম স্টোরে রূপ নিলো। এই আনন্দ আমাদের জন্য দ্বিগুণ কারণ কিছুদিন আগেই লা রিভ নতুন উইন্টার কালেকশনও লঞ্চ করেছে। অ্যাসেনশিয়ালিজম নামের এই মিনিমাল, ট্রেন্ডি ও অ্যাস্থেটিক উইন্টার কালেকশনের সব পোশাক এখন থেকে এই স্টোরে পাওয়া যাবে। আমি লা রিভের বর্ধিত স্টোর ও নতুন উইন্টার কালেকশনে সবাইকে আমন্ত্রণ জানাই।” বর্ধিত স্টোরের শুভযাত্রার আনন্দঘন এই মুহুর্তে উপস্থিত ছিলেন রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রেজাউল হাসান, চট্টগ্রাম বিভাগের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিজন, ব্যাংক কর্মকর্তা, লা রিভের কর্মকর্তা, ডিজাইনার, লয়াল কাস্টমার, শুভানুধ্যায়ী এবং সংবাদকর্মীরা।

লা রিভের বর্ধিত স্টোরের গ্রাউন্ড ফ্লোরজুড়ে পাওয়া যাবে উইমেনজ অ্যাপারেল ও অ্যাক্সেসরিজ। দোতলার পরিসরে মেনজ, কিডস ও টিনের স্টাইলগুলো সাজানো হয়েছে। বর্ধিত স্টোরে শীতের সবচেয়ে কাঙ্ক্ষিত স্টাইলগুলোর দারুণ ডিসপ্লে সাজিয়েছে লা রিভ। শীত উপলক্ষ্যে নারী, পুরুষ ও শিশু, সবার জন্যই রয়েছে চেক ও প্লেইডের বিশাল সংগ্রহ, যেখানে টার্টান, বাফেলো, উইন্ডোপ্যান, গ্লেন, মাদ্রাস, গিংহ্যাম ও হাউন্ডটুথ মোটিফের বৈচিত্র্য মিলবে জ্যাকেট, ট্রেঞ্চকোট, টিউনিক ও স্কার্ফ। এবারই প্রথম যুক্ত হয়েছে ওভারকোট এবং নিট ফ্যাব্রিকের প্রিমিয়াম ব্লেজার, যা হালকা, আরামদায়ক ও নিখুঁত ফিটিং দেবে।

মিনিমাল-স্মার্ট লুকের জ্যাকেট সেকশনে থাকছে বোম্বার, বাইকার ও পার্কা স্টাইল, আর শীতের উষ্ণতায় নরম কটন, উল ও ভিসকোসে তৈরি সোয়েটার দেবে স্নিগ্ধ আরাম। ইন্ডিগো কিউরেশনে পাওয়া যাবে ডেনিমের আধুনিক প্রিন্ট, লেজার কাট ও এমব্রয়ডারির কাজ, যা এই শীতের আউটলুকে আনবে প্রিমিয়াম স্ট্রাকচার ও নান্দনিক ভারসাম্য।

উল্লেখ্য, ১০৭, লালচান্দ রোডের বালি আর্কেডে অবস্থিত এই স্টোরটি বর্তমানে লা রিভের অন্যতম বৃহত্তম স্টোর। উইন্টার কালেকশনের পাশাপাশি এখানে পাওয়া যাবে লা রিভের এক্সক্লুসিভ লেবেল নার্গিসাস, হোম ডেকোর ও লাইফ-স্টাইল অ্যাক্সেসরিজের নজরকাড়া সমাহার। চট্টগ্রামসহ ঢাকা, বরিশাল, কুমিল্লা, খুলনা, ময়মনসিংহ, নারায়নগঞ্জ, রাজশাহী, রংপুর, সিলেট মিলিয়ে লা রিভের আছে ২৬টি স্টোর। ঘরে বসে কিনতে ভিজিট করতে হবে www.lerevecraze.com। এছাড়াও লা রিভের অফিশিয়াল অ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের ইনবক্সে যোগাযোগ করে অনলাইন কেনাকাটা করা যাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা