× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাইট অব হোপ ভেঞ্চারস আয়োজন করল অ্যাগ্রো-ফাউন্ডার কানেক্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫ ১২:৫৭ পিএম

লাইট অব হোপ ভেঞ্চারস আয়োজন করল অ্যাগ্রো-ফাউন্ডার কানেক্ট

বাংলাদেশে কৃষি খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করার উদ্দেশ্যে শুক্রবার (৭ নভেম্বর) ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস স্কিল সেন্টারে অনুষ্ঠিত হলো ‘অ্যাগ্রো-ফাউন্ডার কানেক্ট’। এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিল লাইট অব হোপ ভেঞ্চারস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক এগ্রিটেক উদ্যোক্তা, বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদার এতে অংশ নেন।

অনুষ্ঠানে কৃষি খামার, এগ্রি-টেক স্টার্টআপ এবং রফতানিকারকরা তাদের অভিজ্ঞতা, কৌশল এবং সাফল্যের গল্প শেয়ার করেন। লক্ষ্য ছিল উৎপাদন বৃদ্ধি, টেকসই কৃষি চর্চা এবং নতুন বাজারে প্রবেশকে সহজ করা।

অনুষ্ঠানের বিভিন্ন সেশনে বিশেষজ্ঞরা কৃষি, এগ্রি-টেক স্টার্টআপ এবং পণ্য রফতানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। আইএফডিসি’র কান্ট্রি ডিরেক্টর মুন্তাসির শাকিব খান আধুনিক কৃষি চর্চা ও ডিজিটাল টুলসের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। ফ্রেশি ফার্মের জাহিদুল ইসলাম জাহিদ হাই-ভ্যালু কৃষি পণ্যের সম্ভাবনা ও গ্রামীণ উদ্যোক্তাদের জন্য সুযোগের দিকগুলো শেয়ার করেন। এক্সপোর্ট সেবা’র জাহিদ হোসেন উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং রফতানি সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনায় অংশ নেন।

লাইট অব হোপ ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা ওয়ালিউল্লাহ ভূঁইয়া বলেন, “বাংলাদেশে আগামী প্রজন্মের প্রভাবশালী স্টার্টআপগুলো কৃষি খাত থেকেই আসবে। অ্যাগ্রো-ইনোভেশন শুধু প্রযুক্তি নয়, এটি জীবনযাত্রা উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ।”

অংশগ্রহণকারীরা মূল্য সংযোজিত কৃষি, টেকসই চর্চা এবং রফতানির প্রস্তুতি নিয়ে নানা দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষ হয় প্রশ্নোত্তর পর্বে, যেখানে উদ্যোক্তারা একে অপরের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন।

ওয়ালিউল্লাহ ভূঁইয়া বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে উদ্যোক্তারা আইডিয়া শেয়ার করতে, অংশীদারিত্ব গড়তে এবং একে অপরের কাছ থেকে শিখতে পারে। লাইট অব হোপ ভেঞ্চারস এই সংযোগগুলোকে বাস্তব ও দীর্ঘমেয়াদি প্রভাবের দিকে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

লাইট অব হোপ ভেঞ্চারস নিজেকে গড়ে তুলতে চায় বাংলাদেশের এসএমই খাতের জন্য ‘ওয়াই কমবিনেটর’ হিসেবে। এটি কৃষি, শিক্ষা, উৎপাদন, সেবা এবং উদীয়মান প্রযুক্তি খাতে উদ্যোক্তাদের মেন্টরশিপ, বিনিয়োগ সংযোগ এবং নতুন বাজারে প্রবেশের সুযোগ দেয়। এখন প্রায় ৮টি খাতে ১,০০০-এর বেশি স্টার্টআপ ও এসএমই উদ্যোক্তা এই ভেঞ্চারসের অংশ।

লাইট অব হোপ ভেঞ্চারস এখন একটি সক্রিয় বৃহৎ উদ্যোক্তা কমিউনিটিতে পরিণত হয়েছে। ‘ফাউন্ডারদের জন্য, ফাউন্ডারদের দ্বারা’ এই মন্ত্রকে বিশ্বাস রেখে, ‘অ্যাগ্রো-ফাউন্ডার কানেক্ট’ কৃষি খাতের ভবিষ্যত গঠনে সহযোগিতা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা