× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বছরপূর্তিতে স্পার্ক গিয়ার এর পোশাকে ৩০ শতাংশ ছাড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১৫:০১ পিএম

বছরপূর্তিতে স্পার্ক গিয়ার এর পোশাকে ৩০ শতাংশ ছাড়

দেশের আধুনিক ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড স্পার্ক গিয়ারে মিলবে বিশাল ছাড়। ব্র্যান্ডটির ১৭ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ থেকে ৮ নভেম্বর দেশের যেকোনো আউটলেটে মিলবে ৩০ শতাংশ ছাড়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ফ্যাশন ব্যান্ডটি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই বিশেষ ছাড়ে মিলবে ছোট-বড় সবার জন্য মানসম্মত পোশাক। স্পার্ক গিয়ারের প্রতিটি পোশাক তৈরি হয়েছে আরামদায়ক কাপড়ে, তাই কিনতে পারবেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে। নারীদের জন্য ছাড়ের তালিকায় রয়েছে নিত্যদিনের ব্যবহারের পোশাক থেকে শুরু করে পার্টি ও আউটডোর ফ্যাশন। এখানে থাকছে নিট ফ্যাশন টপস, এথনিক ওয়ান পিস, ট্যাঙ্ক টপস, লেগিংস, জেগিংস, এথনিক টু-পিস, বটম, ডেনিম, ট্রাউজার, কুর্তি, পালাজো এবং শীতের পোশাক।

পুরুষদের জন্য থাকছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম, চিনোস, পোলো টি-শার্ট, পাজামা, টি-শার্ট, ফরমাল শার্ট-প্যান্ট, স্যুট, ব্লেজার, টাই এবং বিভিন্ন এক্সেসরিজ।

শিশুদের জন্যও রয়েছে আলাদা আয়োজন। মেয়ে শিশুদের জন্য ফ্রক, পার্টি ফ্রক, প্যান্ট, থ্রি-পিস, সেট, লেগিংস ও টপস পাওয়া যাবে। ছেলে শিশুদের জন্য বয়েজ সেট, ডেনিম প্যান্ট, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট এবং শীতের বৈচিত্র্যময় পোশাক থাকবে।

পোশাকের পাশাপাশি তাদের শোরুমে মিলবে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রসাধনীও। ছেলে ও মেয়েদের জন্য পারফিউম রয়েছে, মেয়েদের প্রসাধনীতে রয়েছে ময়েশ্চারাইজার, টোনার, লিপস্টিক, নেইলপলিশ, সিরাম, আইশ্যাডো, ব্লাশঅন, লিপবাম, হেয়ার অয়েল, ফেসওয়াশ, ক্রিম, লোশন ও শ্যাম্পু। এছাড়া গোল্ডেনরোজ ও প্যাস্টেলে মতো সহযোগী প্রতিষ্ঠানের বিপুল কসমেটিকস পাওয়া যাবে। তবে কসমেটিক পণ্যে কোনো ছাড় থাকছে না। 

ঢাকায় গুলশান, ধানমন্ডি, উত্তরা ও মিরপুরে স্পার্ক গিয়ারের আউটলেট রয়েছে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি আউটলেট (আরডি টাওয়ার জলেশ্বরীতলা ও জজকোট এরিয়া), রাজশাহীতে কাদিরগঞ্জ ও আলুপট্টিতে দুটি শাখা, এছাড়া ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, খুলনা, রংপুর, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী এবং যশোরেও বিশাল শোরুম রয়েছে। সব আউটলেটে মিলবে এই বিশেষ ছাড়। যা ফ্যাশনপ্রেমীদের জন্য একটি দারুণ সুযোগ। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা