× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিস কসমো ইন্টারন্যাশনাল ২০২৫: বাংলাদেশের প্রতিনিধি এবার আলিশা ইসলাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৮:০০ পিএম

মিস কসমো ইন্টারন্যাশনাল ২০২৫: বাংলাদেশের প্রতিনিধি এবার আলিশা ইসলাম

প্রতিভা, আত্মবিশ্বাস ও লক্ষ্যে স্থির থাকার মানসিকতার জন্যই কসমো বাংলাদেশ ২০২৫–এর মুকুট পরেছেন আলিশা ইসলাম। বাংলাদেশের মডেলিংয়ে পরিচিত মুখ আলিশা এই সাফল্যের কল্যাণে মূল আসর মিস কসমো ইন্টারন্যাশনাল ২০২৫–এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন। ডিসেম্বর মাসে এই পর্ব অনুষ্ঠিত হবে ভিয়েতনামে। আলিশার এই সাফল্যের খবর জানিয়েছে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)।

আজরা মাহমুদের নেতৃত্বে সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফ্যাশন ও বিউটি প্যাজেন্ট  নিয়ে কাজ করে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)  বাংলাদেশের মডেলিং ও প্যাজেন্ট ইন্ডাস্ট্রিকে নতুনতর উচ্চতায় নিয়ে গেছে। পেশাদার প্রশিক্ষণ, ব্যক্তিত্ব উন্নয়ন এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্বের মাধ্যমে এএমটিসি বর্তমানে অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার এই কাজের ধারাবাহিকতায় আজরা মাহমুদ একাধিক আন্তর্জাতিক প্যাজেন্ট্রির লাইসেন্স পেয়েছেন। মিস কসমো বাংলাদেশ  অফিশিয়াল লাইসেন্স এর অন্যতম। 

দিনাজপুরের মেয়ে আলিশা ইসলাম বর্তমানে বাংলাদেশের  ফ্যাশন অঙ্গনের অন্যতম জনপ্রিয় তরুণ মুখ। মডেল, অভিনয়শিল্পী, উপস্থাপক ও ডিজে হিসেবে সমান সফল। ১৭৩ সেন্টিমিটার দীর্ঘাঙ্গী আলিশা তার সৌন্দর্য ও মুন্সিয়ানায় বাংলাদেশ ফ্যাশন উইক, আরকা ফ্যাশন উইক ও খাদি ফ্যাশন উইকসহ বিভিন্ন ফ্যাশন রানওয়ে আলোকিত করেছেন। তার প্রোজ্জ্বল উপস্থিতিতে মুগ্ধ হয়েছেন দর্শকরা।

দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা আলিশা প্রথম বাংলাদেশি মডেল হিসেবে প্যারিস ফ্যাশন উইকের রানওয়েতে আলো ছড়িয়েছেন। পাশাপাশি তিনি ‘এমআরনাইন’ শিরোনামের চলচ্চিত্রে অভিষেক হয়। বড় পর্দায় তাঁর সাবলীল উপস্থিতি ও সুঅভিনয় প্রশংসা কুড়িয়েছে।

একজন ডিজে হিসেবে, আলিশা সীমানা মুছে ফেলে ক্ষমতায়নের নতুন সংজ্ঞা দিচ্ছেন। অনন্য নৈপুণ্যে তিনি ছন্দ আর আত্মপরিচয়ের মেলবন্ধন ঘটিয়ে নারীদের উজ্জীবীত করতে সক্ষম হয়েছেন; যাতে করে তারা নিজের ইচ্ছা আর আবেগকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে পারে। তার কৃতিত্বের জন্য তিনি ভারত ও বাংলাদেশের আইকনিক স্টার অ্যাওয়ার্ডসে ২০২৩ ও ২০২৪ টানা দুবছর বেস্ট মডেল অ্যাওয়ার্ড–এর সম্মননায় ভূষিত হয়েছেন; পাশাপাশি ২০২৩ এটিএন তাঁকে সেরা অভিনয়শিল্পীর সম্মননা প্রদান করেছে। 

গ্ল্যামার দুনিয়ার বাইরে আলিশা একজন সামাজিক সচেতন মানুষ। তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি ৪) ‘মানসম্মত শিক্ষা’ নিয়ে কাজ করছেন। তাঁর বিশ্বাস, শিক্ষা হলো ক্ষমতায়নের মূলভিত্তি, আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে তিনি কাজ করে যেতে চান।

এই ঘোষণা দিতে গিয়ে আজরা মাহমুদ বলেন, “আলিশা ইসলাম মিস কসমো বাংলাদেশের প্রকৃত প্রতিচ্ছবি। তিনি সৌন্দর্যের সঙ্গে লক্ষকে, আত্মবিশ্বাসের সঙ্গে সহমর্মিতাকে, আর শক্তির সঙ্গে আন্তরিকতাকে একত্র করেছে। আমি নিশ্চিত, আলিশা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে গর্বিত করবে।’

 আগামী ডিসেম্বরে মিস কসমো ইন্টারন্যাশনাল ২০২৫-এ প্রতিযোগিতা অংশ নিতে আলিশা ইসলাম যাচ্ছেন ভিয়েতনাম। সেখানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।  নিজের প্রতিভা ও ব্যক্তিত্বের বিভায় বৈশ্বিক মঞ্চ আলোকিত করে তুলবেন। গর্বিত করবেন দেশকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা