× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শরতের আবহে সেইলরের নতুন ডিজাইন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৭:৫২ পিএম

শরতের আবহে সেইলরের নতুন ডিজাইন

শরতের নীল আকাশ, শুভ্র মেঘ আর কাশবনের স্নিগ্ধতাকে ধারণ করে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর এনেছে নতুন কালেকশন।

বর্ষার শেষে প্রকৃতি যখন শান্ত, স্নিগ্ধ ও উজ্জ্বল রূপে ধরা দেয়, তখনই ফ্যাশনেও আসে নতুন অনুপ্রেরণা।

এবারের পোশাকে রঙের অনুপ্রেরণা এসেছে শরতের আকাশ,ফুল, পাখি আর প্রকৃতি থেকে। আরামদায়ক ফ্যাব্রিক, হালকা রঙ আর প্রিন্টেড ডিজাইন দিয়ে সাজানো হয়েছে পুরো কালেকশন।

কিডস কালেকশন এ মেয়ে বাচ্চাদের জন্য রয়েছে থ্রি পিস, কুর্তি ও মা–মেয়ের স্পেশাল কালেকশন। এতে ব্যবহৃত হয়েছে আরামদায়ক রেয়ন পপলিন ফ্যাব্রিক, উজ্জ্বল রঙে প্রিন্ট ও সূক্ষ্ম এমব্রয়ডারির ছোঁয়া। ছেলে বাচ্চাদের জন্য রয়েছে ট্যাঙ্কটপ কালেকশন, পোলো সেট, শার্ট সেট। পাঞ্জাবীতে ফেব্রিক হিসেবে ব্যবহৃত হয়েছে ক্যালেন্ডার ফিনিশ প্রিন্টেড রেয়ন সাথে প্লিটেড ডিজাইন, এমব্রয়ডারি ও প্যাচ ওয়ার্ক ।

মেন’স কালেকশন: এথনিক শার্ট, মোমবাটিক শার্ট, রঙিন প্রিন্টের শার্ট, ফুলস্লিভ প্রিন্টেড রেয়ন ও ক্যাজুয়াল লুম–জ্যাকার্ড হাফস্লিভ শার্ট ও নিট পোলো । এক্সক্লুসিভ স্টাইল হিসেবে থাকছে ফ্যাশন পাঞ্জাবি ও ব্লেন্ডেড সিল্ক পাঞ্জাবি সাথে মেটাল বাটনের অনন্য ডিজাইন।

উইমেন’স কালেকশন: কুর্তি, লং টপ, শর্ট টপস, থ্রি–পিস। রেয়ন ফ্যাব্রিকে উজ্জ্বল রঙ, প্রিন্ট ও এমব্রয়ডারি এম্বেলিশমেন্টে তৈরি প্রতিটি পোশাক শরতের ফ্যাশনে আনবে ভিন্নতা।

সেইলরের প্রতিটি পোশাক শরতের স্নিগ্ধতা ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি, যা একসাথে আরাম, স্টাইল ও আত্মবিশ্বাসের প্রকাশ ঘটায়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা