প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২০ পিএম
পূজা উপলক্ষ্যে সেইলর নিয়ে এসেছে নতুন কালেকশন। পূজার প্রতিদিনের উদযাপনকে ঘিরে সাজানো হয়েছে বিশেষ কালেকশন, যেখানে মেরুন, টিল, লেমন এবং গেরুয়া টোনকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে।
নারীদের পোশাকে থাকছে বৈচিত্রের ছোঁয়া, বিশেষত পূজার জন্য রাউন্ড কাটের ড্রেসের কালেকশন করেছে যাতে ফ্যাব্রিক থাকছে ব্লেন্ডেড গ্লো, সেইলর শিফন, শিফন জ্যাকার্ড এবং ডিজিটাল প্রিন্টেড রেয়ন। পূজা কালেকশনে রয়েছে টু-পিস, থ্রি-পিস, কুর্তি, টপস ও সিঙ্গেল বটম যা প্রতিটি দিনে দেবে আলাদা লুক।

পুরুষদের জন্য থাকছে সেইলর লুম জ্যাকার্ড, ব্লেন্ডেড ব্লিচ, ভিসকস ও নিট জ্যাকার্ড ফ্যাব্রিকে তৈরি পাঞ্জাবি সেট, শার্ট ও ফ্যাশন পোলো।
শিশুদের জন্য রয়েছে ব্লেন্ডেড সিল্ক, কটন ও রেয়ন ফ্যাব্রিক-এর তৈরি থ্রি-পিস, টু-পিস, কুর্তি ও ঘাঘড়া-চলি কালেকশন।

এছাড়াও, পূজায় সেইলর নিয়ে এসেছে বিশেষ ফ্যামিলি কালেকশন, যাতে করে পরিবারের সবাই একসঙ্গে সমন্বিত সাজে উদযাপন করতে পারে পূজার আনন্দ।
এই পূজায় সেইলার-এর সাথে হোক প্রতিটি মুহূর্ত – যেখানে থাকবে ঐতিহ্যের ছোঁয়া আর আধুনিকতার আভিজাত্য।