× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৬ বছরে লা রিভ, বর্ষপূর্তিতে রয়েছে নানা আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

১৬ বছরে লা রিভ, বর্ষপূর্তিতে রয়েছে নানা আয়োজন

কারো জন্য ভালো লাগার অনুভূতি। কারো কাছে জীবনের নতুন অধ্যায়। লা রিভের কাছে লিগ্যাসির যাত্রা। ১৬ বছরের জাদু এমনই। এই বছর দেশের অন্যতম সেরা ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ উদযাপন করছে ১৬ বছরপূর্তির উৎসব। দেশে ফিউশন ফ্যাশনের অন্যতম পথিকৃত লা রিভ আগামীতেও তার লিগ্যাসি বা ঐতিহ্য ধরে রাখতে স্থিরপ্রতিজ্ঞ।

লা রিভের প্রধান নির্বাহী অফিসার মন্নুজান নার্গিস সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,  “এই বছর আমাদের থিম ’পাওয়ার অফ সিক্সটিন: লিগ্যাসি ইন এভরি স্টিচ’। ১৬ বছর আগে দেশি পোশাকে আন্তর্জাতিক মানের প্যাটার্ন, প্রিন্টস্টোরি ও ডিটেইলস ডিজাইন করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল লা রিভ। ১৬ বছর পরে ডিজাইনের দক্ষতা, ফ্যাশন ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা এবং ব্র্যান্ডের প্রসার বেড়েছে অনেকদূর। শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বেড়েছে আমাদের পদচারণা। সবকিছু মিলিয়ে আমাদের লক্ষ্য ১৬ বছরের তরুণের মতোই পূর্ণ উদ্যমে, সবাইকে পাশে নিয়ে এগিয়ে চলা।”

১৬ বছরপূর্তিতে তিনি লা রিভের ক্রেতাদের জন্য ব্র্যান্ডের পক্ষ থেকে সেলিব্রেশন গিফট ঘোষণা করেন। লা রিভের স্টোর ও অনলাইনে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটা করলেই থাকছে সেলিব্রেশন মগ, ক্যাপ ও টোট ব্যাগ। এছাড়াও থাকছে বেশকিছু সারপ্রাইজ অফার। সেলিব্রেশনের অংশ হিসেবে ইতিমধ্যেই দেশজুড়ে চলছে লা রিভের নেক্সট মডেল হান্ট কন্টেস্ট ও অনলাইনে লা রিভের সাথে প্রিয় স্মৃতি শেয়ার করার আয়োজন।

নানা ধরনের অফার, ক্যাম্পেইন ও কন্টেস্টের পাশাপাশি সামাজিক দায়িত্বের অংশ হিসেবে নিরাপদে স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি পালন করছে লা রিভ। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় লা রিভ বাসাবো, মোহাম্মদপুর, মিরপুর ১ ও ১২, নারায়নগঞ্জ স্টোরে এই কর্মসূচি আয়োজন করা হয়।

১৬ বছরপূর্তি উৎসবের বিশেষ আয়োজন উপভোগ করতে চলে আসুন লা রিভের যেকোন স্টোর বা বা ভিজিট করুন www.lerevecraze.com। অথবা স্ক্রল করুন লা রিভের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/lerevecraze।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা