প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১৭:৩৮ পিএম
মেঘমেদুর এই সময়ে সামার ফ্যাশনের ট্রেন্ড গেছে বদলে। শুধু তাপ শোষণ করে এমন নয়, মৃদুমন্দ বাতাসের আরাম পাওয়া যায় এমন পোশাকই উঠে আসছে ফ্যাশনপ্রেমীদের শপিং লিস্টে। এমনই সময়ে আবহাওয়া আর ট্রেন্ডকে মাথায় রেখে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ লঞ্চ করেছে সামারের সম্পূর্ণ নতুন একটি কালেকশন। যার নামকরণ করা হয়েছে ইথার (Aether)।
ইথারের ধারণার মতোই নরম, হালকা ও ফ্লোয়ি ডিজাইনে সাজানো হয়েছে সামারের নতুন এই কালেকশন। লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ”কালার প্যালেটে সেন্টিমেন্ট কালার হিসেবে ব্লু-স্টার শেডকে বেছে নেয়া হয়েছে। আরো আছে সামার-ফ্রেন্ডলি ব্লু, মিন্ট, জ্যাসপার, স্টিল, লাইট ল্যাভেন্ডার, মিউটেড পিঙ্ক ও আর্দি শেডের প্যালেট। কাপড় হিসেবে ব্রিদেবল জুম, ভিসকোস, রেয়ন-ব্লেন্ড, লাইট ক্রেপ, কটন, জর্জেট এবং সফট নিট বেশি দেখা যাবে। কমফোর্টেবল ও ফ্লেক্সিবল ফিটিং এই কালেকশনের অন্যতম বৈশিষ্ট্য যেন গ্রীষ্মের উত্তাপ ফ্যাশনে বাধা হয়ে না দাঁড়াতে পারে। পোশাকে বাতাসের মত হালকা কিন্তু ফ্লোয়ি ভাইব ধরে রাখার জন্য ফ্লেয়ার, লেয়ার, টিয়ার, র্যাফল, ড্রপ শোল্ডার, প্যাচড্ কাফ ও রেট্রো-প্যাটার্নের অন্যরকম কিছু কাজ চোখে পড়বে এবার।”

তিনি আরো বলেন, “লা রিভের পোশাকের একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো ভিন্ন ধাঁচের প্রিন্টস্টোরি। নতুন কালেকশনে এবার দেখা যাবে টাই-ডাই ইন্সপিরেশনে সাজানো ইরেগুলার মার্কিং প্রিন্ট যেখানে মোটিফগুলোকে দৃষ্টিনন্দন উপায়ে উপস্থাপন করা হয়েছে। একরঙা পোশাক দিয়ে সাজানো হয়েছে আর্দি মনোক্রোম যেখানে টিরেইন বা মাটির বর্নিল শেডগুলি উঠে এসেছে। উজ্জল রঙে ফোটানো ম্যাক্রো ফ্লোরাল মোটিফে দেখা যাবে ব্রুইজড্ ফ্লোরাল প্রিন্টস্টোরি। সামার পার্টির কথা মাথায় রেখে বাছাই করা হয়েছে একসেন্ট্রিক গ্রাফিক শিরোনামের প্রিন্টস্টোরি। উজ্জল মোটিফে সাজানো এই পোশাকগুলি পার্টি ছাড়াও সামার ভ্যাকেশনে দারুন মানিয়ে যাকে। এছাড়াও রিপিটেটিভ জিওমেট্রিক, পার্লেসেন্স, টাইপোগ্রাফির পাশাপাশি ক্লাসিক দামাস্ক প্রিন্ট, পোলকা ও পিন ডট, সামার প্লেইড প্রিন্টকেও বেছে নেয়া হয়েছে।”

নারীদের জন্য লা রিভের সামার কালেকশনে থাকছে ক্যাজুয়াল ও পার্টি-উপযোগি সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, শর্ট ও মিড লেংথ এবং শ্রাগ-স্টাইল টিউনিক, টপস, কটন শাড়ি, গাউন, কোটি, শ্রাগ, টপস এবং ক্যাজুয়াল শার্ট। বটমস সেকশনে প্রিন্টেড ও সামার কালার হাইলাইট করা পালাজ্জো, লেগিংস, স্কার্ট, হারেম, ডেনিম, কুলোটস ও অফিসে পরার ফরমাল প্যান্টও থাকছে।
সামার টপ, টিউনিক এবং শর্ট মিডি’জ পরার জন্য মানানসই বটমসওয়ারের বিকল্প নেই। তাই নতুন কালেকশনে সামারের বটমওয়ারের দারুন একটি ক্যাপসুল থাকবে। সেখানে পাওয়া যাবে প্যান্ট ছাঁটে পালাজ্জো, স্কার্ট পালাজ্জো, প্রিন্টেড ও সিঙ্গেল কালারের পালাজ্জো’ও। যারা সরু কাট পরতে পছন্দ করেন তাদের জন্য স্ট্রেইট ও ট্যাপার কাট প্যান্ট, কুলোটস প্যান্টসহ লেগিংসের নতুন ডিজাইনও যোগ করা হয়েছে। এছাড়াও স্কার্ট ও হারেম প্যান্টস তো থাকছেই।
পুরুষদের জন্য থাকছে আরামদায়ক ও ট্রেন্ডি পাঞ্জাবি, টিশার্ট, পোলো শার্ট, জিম ভেস্ট ও নানা ধরণের শার্টের সমাহার। যেকোন আড্ডায় পরার ক্যাজুয়াল শার্ট, ঘরে পরার কমফোর্ট শার্ট, পার্টির প্রিমিয়াম শার্ট ও অফিসে পরার ফরমাল শার্ট – সবই পাওয়া যাবে সামারের এই সিলেকশনে। শুধুমাত্র মেনজ সেকশনে দেখা যাবে এই সিজনের বহুল আকাঙ্খিত ড্রপ-শোল্ডার টিশার্ট, যা মানিয়ে যাবে টিন ও যুবা সব বয়সের পুরুষকে। ছেলেদের বটমস সেকশনে পাঞ্জাবির সাথে পরার জন্য প্যান্ট কাট পাজামা পাওয়া যাবে, পাশেই ডেনিম প্যান্টস, বারমুডা প্যান্টস ও ট্রাডিশনাল লুঙ্গির দেখা মিলবে।

মেয়েশিশুদের সামার পোশাকের জন্য টিউনিক, ফ্রক, ইভেন সেট, সালোয়ার কামিজ, ঘাগরা চোলি সেট ও কমফোর্ট লেগিংস ডিজাইন করেছে লা রিভ। ছেলেশিশুদের জন্য পোলো ও টিশার্ট, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি ও প্যান্টস ডিজাইন করা হয়েছে। নবজাতকদের জন্যেও থাকছে সামারের বিশেষ আয়োজন।
লা রিভ হোমডেকোর ও অ্যাক্সেসরিজ বিভাগে আর্কষনীয় ডিজাইনের পন্যসামগ্রী যোগ করা হয়েছে। বেড কভার, পর্দা, ফ্লাওয়ার ভাস, ফটোফ্রেম সহ সবার জন্য সামার স্লিপারস পাওয়া যাবে। নতুন ডিজাইনের ম্যাচিং হ্যান্ডব্যাগ ও ওয়ালেটের পাশাপাশি বাড়ানো হয়েছে ফ্যাশন ইয়াররিং এর কলেবর। গোল্ড, স্টিল ও পার্ল ফিনিশিংয়ের নতুন ইয়ার রিঙে সেকশনে পাওয়া যাবে ট্রেন্ডি স্টাড, হুপ ও ড্রপ ডিজাইন। ছোট্ট শিশুদের জন্য নতুন ডিজাইনের পানির বোতল, সফট টয় এবং ফ্যাশন অ্যাক্সেসরিজ যুক্ত হয়েছে। ইয়োগা প্রেমীদের জন্য থাকছে ইয়োগা ম্যাটের নতুন ডিজাইন।
লা রিভ সামার ২০২৫ কালেকশন পাওয়া যাচ্ছে ঢাকা, নারায়নগঞ্জ, কুমিল্লা, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, ও চট্টগ্রামসহ মোট ২৬টি স্টোর ও অনলাইনে (www.lerevecraze.com)। বিস্তারিত জানতে লগইন করুন লা রিভের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/lerevecraze