× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজনেস জিনিয়াস বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১৬:৩২ পিএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজনেস জিনিয়াস বাংলাদেশ

সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিজনেস জিনিয়াস বাংলাদেশ ২০২৫। ৯ আগস্ট ২০২৫ তারিখে সম্পন্ন হওয়া অনুষ্ঠানটি আয়োজন করে বিজনেস জিনিয়াস বাংলাদেশ, সহযোগিতায় ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস। ইভেন্টটি বাস্তবায়ন করে ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (FoHTEM) এবং কৌশলগত অংশীদার ছিল হোটেল ইন্ডাস্ট্রি ইনসাইটস বাই আরজো খান। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক প্রতিদিনের বাংলাদেশ। 

ফারাজি হাসপাতাল লিমিটেড এবং আরও বেশ কয়েকটি খ্যাতনামা কর্পোরেট প্রতিষ্ঠান ইভেন্টটির পৃষ্ঠপোষকতা করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন, বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা, কুইজ, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের প্রতিভা প্রদর্শন করেন।

অনুষ্ঠানে এআই-ভিত্তিক সেমিনার, প্রশ্নোত্তর পর্ব, সেলিব্রেটি সাক্ষাৎ, লাইভ আলোচনা অনুষ্ঠান, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিচারক হিসেবে ছিলেন বিভিন্ন পেশাগত ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিত্ব।

গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দের মাঝে ছিলেন- প্রফেসর তানজিম উদ্দিন, বোর্ড সদস্য, ইউজিসি (প্রধান অতিথি), ড. খন্দকার মো. নাহিন মামুন, চেয়ারপার্সন ও সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস, NSU (বিশেষ অতিথি), প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, ভাইস চ্যান্সেলর, NSU; একেএম জাবেদ, সিওও, ডেক্কো ফুডস লিমিটেড (গেস্ট অব অনার), আফরান নিশো, মাসুমা রহমান নাবিলা, রায়হান রাফি, সাদিয়া আইমান, ইরফান সাজ্জাদ, ইফতাকার চৌধুরী এবং নীল হুরেজাহান (সেলিব্রেটি অতিথি), অ্যাসোসিয়েট প্রফেসর এম. আবদুল্লাহ আল মামুন, চিফ অ্যাডভাইজার, BGB (গ্র্যান্ড ওপেনিং-এর চেয়ার), এম এ নাহিয়ান, বিজনেস জিনিয়াস বাংলাদেশ (BGB) (প্রধান আয়োজক ও প্রোগ্রাম ব্রিফিং), মিস দিলরুবা এস. খান, গ্রুপ এইচআর ডিরেক্টর, আকিজবশির গ্রুপ (বিশেষ উপস্থাপক)

ইন্টার-ইউনিভার্সিটি বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন (গ্র্যান্ড ফাইনাল)-এর বিচারকবৃন্দ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাবেদ সুলতান পিয়াস (চিফ ডিজিটাল বিজনেস অফিসার, প্রথম আলো ডিজিটাল), সাব্বির নাসির (ম্যানেজিং ডিরেক্টর, এ সি আই লজিস্টিক্স লিমিটেড), মো. গোলাম রব্বি আরিয়ান (সিইও, ডায়নাস্টি সিকিউরিটিজ)

বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরজো খান, খ্যাতনামা হসপিটালিটি পেশাজীবী, জেনারেল ম্যানেজার, হোটেল আইকনিক ঢাকা এবং ফাউন্ডার, হোটেল ইন্ডাস্ট্রি ইনসাইটস বাই আরজো খান-বাংলাদেশের হোটেল পুনরুজ্জীবনে দূরদর্শী নেতৃত্ব, সৃজনশীল কৌশল ও অনন্য ব্যবস্থাপনা দক্ষতার জন্য এক্সেলেন্স ইন হোটেল রিভাইভাল অ্যাওয়ার্ড-এ ভূষিত হন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা