× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধুত্বের গল্প হোক ফ্যাশনে, রঙ বাংলাদেশ এর রঙিন আয়োজনে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ১৫:৩৮ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৫ ১৫:৩৯ পিএম

বন্ধুত্বের গল্প হোক ফ্যাশনে, রঙ বাংলাদেশ এর রঙিন আয়োজনে

বন্ধুত্ব মানে চুপচাপ পাশে বসে থাকার মতো এক সম্পর্ক—যেখানে না বললেও সব বলা হয়ে যায়। বন্ধুত্ব মানে এমন এক বোঝাপড়া, যেখানে ব্যস্ত সময়ের মাঝেও একটি ছোট্ট বার্তা—“কেমন আছিস?”—অথচ তার ওজন পুরো পৃথিবীর সমান। বন্ধুত্ব মানে ঝগড়ার মাঝেও ভালোবাসা, দূরত্বের মাঝেও আন্তরিকতা, আর হাজার ব্যস্ততার মাঝেও একটুখানি সময় বের করে নেওয়া।

বন্ধুত্ব মানে শীতের সকালে হঠাৎ দরজায় কড়া নাড়া, সন্ধ্যাবেলায় ভেজা চোখে পাশে এসে দাঁড়ানো কেউ একজন। বন্ধুত্ব মানে ঈদের নতুন জামা প্রথমে বন্ধুদের দেখানো, মানে মনের গভীর ভয়গুলোও নির্ভয়ে বলে ফেলা। বন্ধুত্ব মানে শুধু হেসে ওঠা নয়, কাঁদার সময়ও একজন এমন মানুষ পাশে থাকা, যার উপস্থিতিতে ভরসা খুঁজে পাওয়া যায়। বন্ধুত্বের এই মজবুত বন্ধনকে আরো দৃঢ় করতেই রঙ বাংলাদেশ এর বন্ধু দিবস আয়োজন।

বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছুই জমেনা এখন! লেখার আলোকে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে এবারের বন্ধু দিবসের নতুন আয়োজন। সব বয়সী সকলের জন্যে বন্ধুত্বের থিমে করা ডিজিটাল প্রিন্টের এই স্পেশাল টি-শার্ট উপহার দিয়ে বন্ধুত্বকে করে নিন আরো গাঢ় ও মজবুত।

এবারের বিশ্ব বন্ধুত্ব দিবসে রঙ বাংলাদেশ জানাতে চায় কৃতজ্ঞতা সেইসব বন্ধুকে, যারা রঙহীন দিনগুলোতেও রঙের ছোঁয়া দিতে জানে। যাদের জন্য মন খারাপের দিনেও ভালো লাগার মতো কিছু থাকে। আমরা বিশ্বাস করি—একটি ভালো পণ্য যেমন দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মতোই জীবনকে সহজ করে, ঠিক তেমনি একটি ভালো সম্পর্কও জীবনের সবচেয়ে বড় শক্তি।

বন্ধুত্ব মানে সব কিছুর পরেও ভালোবাসা বেঁচে থাকা। বন্ধুত্ব মানে এমন এক বন্ধন, যেখানে প্রতিশ্রুতি না থাকলেও পাশে থাকার প্রতিশ্রুতি থাকে। বন্ধুত্ব মানে—রঙ বাংলাদেশ। 

বিশ্বাসের মতো, অনুভবের মতো, আপন একজনের মতো পাশে থাকা। আর তাই বন্ধুদিবসে বন্ধুর সাথে আদান প্রদান হোক রঙ বাংলাদেশ এর বিশেষ উপহার সামগ্রীও।

বন্ধু দিবসের আয়োজন রয়েছে রঙ বাংলাদেশ এর ১৯টি আউটলেটেই। এছাড়াও ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh। সারাদেশের যেকোন প্রান্তে অনলাইন অর্ডারে থাকছে ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ হোম ডেলিভারি সুবিধা। ফোন/হোয়াটসঅ্যাপ 01777744344 নাম্বারে রয়েছে কাস্টমার সার্ভিস সাহায্যকারী এবং 01799998877 নম্বরে বিক্রয় প্রতিনিধি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা