প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ১৩:৩৫ পিএম
বছরের মাঝামাঝিতে কে ক্র্যাফট দিচ্ছে ৫০% পর্যন্ত মূল্যছাড়। নিজস্ব আউটলেট ও অনলাইন শপে দারুন সব ঋতু উপযোগী পোশাকের বিশাল সংগ্রহের উপর থাকছে ১০-৫০% সাশ্রয়ী মূল্যছাড়ের অফার। রুচিশীল ঘরোয়া এবং উৎসব ভিত্তিক নানা বৈচিত্রময় আয়োজন থেকে বেছে নিতে পারেন পছন্দের পোশাকটি।
মেয়েদের পোশাকের সংগ্রহে থাকছে- সালোয়ার কামিজ, শাড়ি, টপস, টিউনিক, কটি, পলো, টপস- স্কার্ট, টি-শার্ট এবং অন্যান্য অনুসঙ্গ। ছেলেদের জন্য ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, পলো, টি-শার্ট, ডেনিম জিন্স,কটি ছাড়াও পাবেন রেগুলার ও ফিটেড পাঞ্জাবি । কিডস কর্নারে থাকছে ছোট মনিদের জন্য সকল ধরনের পোশাক। ঘরে বসে মূল্য ছাড়ে পোশাক সহ যে কোন পণ্য অর্ডার করতে পারেন অনলাইন স্টোর kaykraft.com থেকে। এছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে।