প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ১৫:৩১ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫ ১৫:৪৪ পিএম
বাংলাদেশের আতিথেয়তা সেবা শিল্পে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলো ছড়িয়ে এবার ডিজিটাল জগতে নতুন মাইলফলক তৈরি করে চলেছেন হোটেল ব্যবস্থাপনায় সুপরিচিত নাম আরজু খান। প্রযুক্তি আর পেশাদারিত্বের মেলবন্ধনে তিনি শুরু করেছেন এক ব্যতিক্রমী উদ্যোগ—যেখানে সোশ্যাল মিডিয়া পরিণত হয়েছে হোটেল ম্যানেজমেন্ট শেখার এক প্রাণবন্ত শ্রেণিকক্ষে।
দুই দশকের বেশি সময় ধরে তারকা হোটেল পরিচালনার জটিল কাজগুলো দক্ষতার সঙ্গে সামাল দিয়ে আজ তিনি শুধু একজন সফল জেনারেল ম্যানেজারই নন, বরং নিজেকে গড়েছেন একজন শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে।
তাঁর ফেসবুক প্ল্যাটফর্ম “Hotel Industry Insights by Arjo Khan” ইতোমধ্যে তরুণ পেশাজীবীদের কাছে একটি নির্ভরযোগ্য জ্ঞানকেন্দ্রে পরিণত হয়েছে। এখানেই পাওয়া যায় বাস্তব অভিজ্ঞতার আলোকে তৈরি ভিডিও কনটেন্ট, যা ক্লাসরুমের তত্ত্বের বাইরে গিয়ে বাস্তব হোটেল পরিচালনার সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে আলোচনা করে।

সাইপ্রাসের College of Tourism and Hotel Management থেকে স্নাতক এবং University of Nicosia থেকে এমবিএ অর্জনের পর আরজু খান নিজেকে শুধু একজন একাডেমিক প্রোফেশনাল হিসেবে গড়ে তোলেননি—তিনি হয়ে উঠেছেন একজন হোটেল কৌশলবিদ, যার নেতৃত্বে বহু হোটেল আবার ঘুরে দাঁড়িয়েছে।
এই দীর্ঘ পথচলার প্রেক্ষাপটে তিনি বুঝেছেন, বর্তমান প্রজন্মের কাছে নিজের লব্ধ জ্ঞান পৌঁছে দেওয়ার সেরা মাধ্যম হলো ডিজিটাল প্ল্যাটফর্ম। তাই তিনি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছেন একটা তারকা হোটেলের এ টু জেড তথা—ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, হাউসকিপিং স্ট্র্যাটেজি, রেস্টুরেন্ট অপারেশন, সিকিউরিটি চ্যালেঞ্জ, অতিথি সন্তুষ্টি—এমন সব গুরুত্বপূর্ণ ও প্রায়শই অবহেলিত দিক।
এই ভিডিওগুলোতে নেই কোনও কৃত্রিমতা বা অতিরঞ্জন। বরং তিনি সহজ ও সাবলিল ভাষায়, বাস্তব ঘটনার গল্প দিয়ে জটিল বিষয়গুলো ব্যাখ্যা করেন। ফলাফল? তরুণরা শুধু শিখছে না, বরং তারা অনুপ্রাণিতও হচ্ছে।
আরজু খানের ভাষায়—“জ্ঞান তখনই কার্যকর হয়, যখন সেটা বাস্তবে প্রয়োগ করা যায়। আমি চাই, আমার কন্টেন্টগুলো এমন হোক, যেন কেউ নিজের কাজেই তাৎক্ষণিক প্রয়োগ করতে পারে।”
আজ যখন হোটেল শিল্প বিশ্বজুড়েই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি, তখন এমন উদ্যোগ কেবল প্রশংসনীয় নয়, বরং সময়োপযোগী। কারণ দক্ষ মানবসম্পদ ছাড়া আতিথেয়তা খাতের উন্নয়ন সম্ভব নয়।
তাঁর এই প্রচেষ্টা প্রমাণ করে, একজন সত্যিকারের হোটেল ব্যবস্থাপক শুধু অপারেশন বোঝেন না—তিনি ভবিষ্যৎ গড়ার কারিগর।

খুব সল্প সময়েই তার এই কার্যক্রম সর্ব মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
সম্প্রতি তিনি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সন্মাননায় ভূষিত হয়েছেন।
বিজনেস জিনিয়াস বাংলাদেশ এর আয়োজনে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫ কর্তৃক বিশেষ সন্মাননা পদক অর্জন করেছেন, এছাড়াও তিনি পেয়েছেন নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ এর পক্ষ থেকে টপ পারফর্মার এওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন।
প্রযুক্তি, অভিজ্ঞতা এবং মানবিক নেতৃত্বের মিশেলে আরজু খানের এই পথচলা হতে পারে আগামী দিনের হোটেল শিক্ষার নতুন দিকনির্দেশনা।