× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় মহাদেশীয় খাবারের উৎসব

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২২ ১৭:৩০ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২২ ১৬:১৯ পিএম

মিডল ইস্টার্নের বেশ জনপ্রিয় খাবার মাটন ওজি।  ছবি তুলেছেন তৌহিদুল ইসলাম তুষার

মিডল ইস্টার্নের বেশ জনপ্রিয় খাবার মাটন ওজি। ছবি তুলেছেন তৌহিদুল ইসলাম তুষার

পাঁচতারকা হোটেল সারিনা ঢাকাতে চলছে ‌‌'অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড ইন টেন ডেইজ' শিরোনামে মুখরোচক খাবারের মহাদেশীয় স্ট্রিট ফেস্টিভ্যাল। ১০ আগস্ট শুরু হয়ে ফেস্টিভ্যালটি চলবে ২০ আগস্ট পর্যন্ত। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ১০ দিনের এই আয়োজনে বিভিন্ন দেশের ১৫০টির মতন খাবারের মেন্যু পরখ করার সুযোগ থাকবে ভোজনরসিকদের। 

মুখরোচক খাবারের এই আয়োজনে থাকছে ইন্ডিয়ান, এশিয়ান, মিডেল ইস্টার্ন এবং ওয়েস্টার্ন স্ট্রিট ফুড। হোটেলটিতে দূরবর্তী দেশের স্থানীয় খাবারে স্বাদ উপভোগের অপূর্ব সুযোগ রয়েছে, যা সচারচর দেশি রেস্তোরাঁয় পাওয়া যায় না।

মিডল ইস্টার্ন খাবারেরর মধ্যে রয়েছে চিকেন শরমা, অ্যারাবিক ম্যাজ, ইজমে, হামাস, মাটন ওজি, জজেহ্ কাবাব, মাটন কোফতা, লেবানিস বিফ আরেইস, ওম আলি এবং বাসবুসা। এশিয়ান খাবার পাওয়া যাবে সুশি, কোরিয়ান পিক্যাল, চিকেন স্যাটায়, বিফ রেনডেংসহ নানা পদ। ওয়েস্টার্নে থাকছে নাচোস, চয়েস অব টেক্সাস স্লাইডার, বেইকড লাজানিয়া ইত্যাদি। ইন্ডিয়ান কর্নারে আছে চাট কর্নার, চিকেন পাক্কি বিরিয়ানি, পাও ভাজি, ফিস টিক্কা, জালি কাবাব, চাপলি কাবাব, রেসমি কাবাব ও নানান ধরনের মসলাদার খাবার। তাছাড়া সব দেশীয় ডেজার্টের নানান পদ থাকছে যেমন, মিষ্টি দই, চনা ডাল বরফি, ফিরনি, জাপানিজ কাস্টার্ড, ফ্রাইড বানানা, ওম আলি।

ফিয়েস্তাটিতে হোটেল সারিনা ঢাকার একজিকিউটিভ শেফ কুলদীপ ভট্টাচার্যি বিশেষ ভাবে সাজিয়েছেন। তিনি মাল্টি কুজিন এবং ইন্ডিয়ান ফিউশন খাবারের জন্য বিখ্যাত। পার্শবর্তী দেশ ভারতে তিনি কাজ করেছেন নানান রেস্তোরাঁয়। এছাড়াও কাজ করেছে ইউএই এবং মালদ্বীপে। সবখানেই তার খ্যাতি অনন্য। 

‘অ্যারাউওন্ড দ্যা ওয়ার্ল্ড ইন টেন ডেইজ’ ফিয়েস্তায় স্পেশাল ব্যুফে একটি নিলে বিনামূল্যে আরেকটি অফার মিলবে ৩ হাজার ৯৯৯ টাকায়। আর একটি নিলে তিনটি মিলবে ৫ হাজার ৫০০টাকায়।

প্রবা/টিআই/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা