× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শসা দিয়ে চুলচর্চা

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২২ ১৩:১৬ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২২ ১৪:২০ পিএম

শসা দিয়ে চুলচর্চা

রূপচর্চায় শসা হরহামেশাই দেখা যায়। চুল ভালো রাখতেও ব্যবহার করতে পারেন শসা। তা ছাড়া প্রতিদিন এক গ্লাস করে শসার রস খেতে পারেন। এতে শরীর থেকে টক্সিন ফ্লাশ আউট হবে। ফলে আপনার ত্বক এবং চুল ভেতর থেকে হয়ে উঠবে সুন্দর।

হেয়ার রিন্স : শসার রস বের করে অল্প পানিতে মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন। এটি নিয়মিত করতে পারেন। এতে চুল পড়া কমবে। অন্যদিকে চুল হয়ে উঠবে চকচকে, মসৃণ এবং সজীব।

হেয়ার মাস্ক : একটা ডিম, এক টেবিল চামচ অলিভ অয়েল এবং অর্ধেক শসা একসঙ্গে বেটে নিন। এই মিশ্রণ চুলে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর ভালোভাবে চুল ধুয়ে নিন। দেখবেন কয়েক দিনেই চুল তার সৌন্দর্য ফিরেছে।

হেয়ার টনিক : শসার হাই সিলিকন এবং সালফার কনটেন্ট চুলের গ্রোথ বাড়াতেও ভীষণ কার্যকরী। পুরো স্ক্যাল্পে শসার রস লাগিয়ে রাখতে পারনে। ১৫-২০ মিনিট রেখে আঙুল দিয়ে আলতো করে মাসাজ করে শিকাকাই দিয়ে ধুয়ে ফেলুন।

/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা