× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমাপ্ত হলো টগুমগু’র মা দিবস মেলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৫ ১৮:২০ পিএম

আপডেট : ১৯ মে ২০২৫ ১৬:১৪ পিএম

সমাপ্ত হলো টগুমগু’র মা দিবস মেলা

দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগু-এর আয়োজনে অনুষ্ঠিত মা দিবসের মেলার সমাপ্তি হলো শনিবার (১৭ মে, ২০২৫)। শুক্রবার (১৬ মে, ২০২৫) থেকে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছিল দুই দিনব্যাপী মা দিবসের বিশেষ মেলা।

“মা বোঝে সেরা, তাই মায়ের জন্য সেরাটাই” শ্লোগানকে সামনে রেখে শুরু হওয়া এ মেলায় ৫০টিরও বেশি স্টল লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে অংশ নিয়েছে। মায়েরা পরম মমতা ও আত্মত্যাগের মাধ্যমে সন্তানদের বড় করে তোলেন। মা দিবসে তাঁদের সম্মান জানাতে এই মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় সবার জন্য ছিল ফ্রি গিফট, র‍্যাফেল ড্র-তে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ, শিশুদের জন্য প্লে-জোন, পাপেট শো, ম্যাজিক শো এবং প্যারেন্টদের জন্য ফ্রি কাউন্সেলিং সেশন। আরও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সেলিব্রিটি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে হেলথ, ওয়েলবিয়িং, ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে সেশন, ফুডকোর্টসহ পরিবারের সব সদস্যের জন্য আকর্ষণীয় নানা আয়োজন।

টগুমগু অ্যাপ ডাউনলোড করলেই দর্শনার্থীরা পেয়েছিলেন বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ।

মেলার শেষ দিনে বিকেল ৩:৩০টা থেকে ৫:০০টা পর্যন্ত শিশু একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে "টগুমগু কানেক্ট" শীর্ষক ফ্ল্যাগশিপ ইভেন্ট। এতে অংশ নিয়েছেন ফ্যামিলি হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং নিয়ে কাজ করছেন এমন উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং ব্র্যান্ড পেশাজীবীরা।

এ ইভেন্টে টগুমগু ফর হেলথ, টগুমগু ফর এআই এবং টগুমগু ফর বিজনেস নামে আরও তিনটি নতুন সেবা উদ্বোধন করা হয়।

এক নজরে টগুমগু'র আয়োজন 

শিশু একাডেমি মিলনায়তনে ছিল শিশুদের জন্য ম্যাজিক শো 

ছিল পরিবেশবান্ধব খেলনার স্টল 

মায়েদের সাথে সাথে বাচ্চাদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত 

মেমরি নামের একটি স্টলে ছিল মা ও বাবাদের স্মৃতি ধরে রাখার জন্য এমন ডায়েরি 

গুফি ওয়ার্ল্ড এর পরিবেশ বান্ধব খেলনা 

টগুমগু’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন বলেন, “টগুমগু এমন এক অনন্য সুযোগ, যেখানে সংশ্লিষ্ট খাতের পেশাজীবীরা মিলিত হয়ে নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি নতুন উদ্যোগ ও সহযোগিতার পথ তৈরি করতে পারবেন।”

টগুমগুর মা দিবস আয়োজনের পার্টনার ছিলেন নিউট্রিশন পার্টনার: শক্তি+, ফিনান্সিয়াল ওয়েলবিয়িং পার্টনার: আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, লার্নিং পার্টনার: গুফি, ক্রিয়েটিভ পার্টনার: কিডস টাইম, গিফট পার্টনার: সেবা এক্সওয়াইজেড, বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট, এসিআই পিওর প্লে-জোন পার্টনার: বাবুল্যান্ড, অন্যান্য পার্টনার: নিওকেয়ার, , বেবি সফট, ফিনিস, সি পার্ল বিচ রিসোর্ট ও স্পা, ম্যাগি হেলদি স্যুপ, রাইড পার্টনার: পাঠাও ,কমিউনিটি পার্টনার: শোনো ও জেসিআই

উল্লেখ্য, টগুমগু বাংলাদেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ ও প্ল্যাটফর্ম, যা শিশুদের বয়সভিত্তিক তথ্য, দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় তথ্য ও সেবা একত্রে প্রদান করে থাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা