× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা মোটর শো ২০২৫ এ আকিজ রিসোর্স এর অংশগ্রহণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৫ ১৮:০২ পিএম

ঢাকা মোটর শো ২০২৫ এ আকিজ রিসোর্স এর অংশগ্রহণ

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো দেশের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ অটোমোটিভ প্রদর্শনী ‘ঢাকা মোটর শো ২০২৫’-এর ১৮তম আসর। এতে অংশ নিয়েছে আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বেনজল লুব্রিকেন্টস-এর একমাত্র পরিবেশক হিসেবে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। তিন দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে ১ থেকে ৩ মে পর্যন্ত রাজধানীর পূর্বাচলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বাংলাদেশ (ICCB)-এ।  প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল। আকিজ রিসোর্স তাদের পণ্য ও সেবাগুলো হল ০২-এর স্টল বি২ (B2)-এ প্রদর্শন করেছে।

এবারের “ঢাকা মোটর শো ২০২৫”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন CEMS Global USA-এর প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। তার সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির গ্রুপ সিইও এস. এস. সারোয়ার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর কামরুল ইসলাম। বেনজোল লুব্রিকেন্টস-এর আন্তর্জাতিক অংশীদার বেনজোল গ্লোবাল থেকেও প্রতিনিধিরা অংশ নিয়েছে প্রদর্শনীতে। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জিশান মোল্লু, এবং ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার সঞ্জয় গুপ্তা।  আকিজ রিসোর্স-এর পক্ষ থেকে প্রদর্শনীতে প্রতিনিধিত্ব করেছেন প্রধান ব্যবসায়িক উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হাসান এবং আকিজ অটোমোবাইলস-এর অপারেশন হেড মোহাম্মদ হাদিউজ্জামান খান। 

প্রদর্শনীতে অংশগ্রহণের বিষয়ে আকিজ রিসোর্স জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশে বেনজোল লুব্রিকেন্টস-এর পণ্য ও প্রযুক্তিগত অগ্রগতি দর্শনার্থীদের সামনে তুলে ধরা এবং অটোমোটিভ শিল্পে মানসম্পন্ন সেবার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।

“ঢাকা মোটর শো” গত প্রায় দুই দশক ধরে দেশে আন্তর্জাতিক অটোমোবাইল ব্র্যান্ড ও প্রযুক্তি নিয়ে আগ্রহী দর্শকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এবারের আয়োজনে দেশি-বিদেশি বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যন্ত্রাংশ নির্মাতা ও লুব্রিকেন্টস ব্র্যান্ড অংশ নিয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা