× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মজীবীদের আধুনিক ফ্যাশন নিয়ে লা রিভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ১৪:১৪ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৫ ১৪:১৫ পিএম

কর্মজীবীদের আধুনিক ফ্যাশন নিয়ে লা রিভ

কর্মজীবী নারী-পুরুষের জন্য লা রিভের নাইন-টু-নাইন কালেকশন শুধু অফিসওয়্যারেই নয়, এটি আপনার ব্যস্ত দিনের প্রতিটি ধাপে সঙ্গী হতে পারবে। অফিসের জরুরি মিটিং থেকে বন্ধুদের আড্ডা, গেট টুগেদার, কিংবা পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়া পর্যন্ত সব ধরনের পরিবেশে মানানসই পোশাকের নতুন ধারা তুলে ধরেছে এ কালেকশন। ২০২৫ সালের আধুনিক ট্রেন্ড এবং জীবনধারার চাহিদা অনুযায়ী আরাম এবং স্টাইলের নতুন সংযোজন এ কালেকশন আরও আকর্ষণীয় করে তুলেছে। এটি আপনার ব্যক্তিত্ব আরও আত্মবিশ্বাসী এবং স্টাইলিশভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করবে।

নাইন-টু-নাইনের ২০২৫ কালেকশন সম্পর্কে লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস বলেন, আজকের কর্মজীবী মানুষ অফিসওয়্যারে যেমন আরাম চান, তেমন স্টাইল এবং ব্যক্তিত্বকে গুরুত্ব দেন। এ নতুন কালেকশনে আমরা গ্রীষ্ম উপযোগী কাপড় এবং সিজনের রঙ দিয়ে এমন পোশাক তৈরি করেছি, যা সকাল থেকে রাত পর্যন্ত ব্যবহার উপযোগী। এতে রয়েছে স্ট্রাইপ, সলিড, পোলকা ডট, এথনিক ডিজাইন এবং ফ্লোরাল মোটিফের চমৎকার সংমিশ্রণ। পরিচ্ছন্ন ডিজাইন, সিজনের ট্রেন্ডি রঙ এবং আরামের জন্য বিশেষ কাপড়ের ওপর জোর দিয়েছি। এবার আমরা ব্যবহার করেছি কটন, জুম, সফট কটন জার্সি, লাইটওয়েট জর্জেট, ব্রিদেবল ভিসকোস এবং কটনের মিশ্রণ।

তিনি বলেন, নারীর জন্য এ কালেকশনে রয়েছে টিউনিক, টপ, কামিজ, সালোয়ার-কামিজ, শ্রাগ, শর্ট ও লং স্লিভ ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, ফরমাল প্যান্ট, লেগিংস এবং পালাজ্জো। পুরুষের জন্য থাকছে বিজনেস ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পোলো, টি-শার্ট, চিনোস এবং ডেনিম প্যান্ট।

আপনার অফিসওয়্যারের প্রয়োজনের সঙ্গে মানিয়ে নিতে রয়েছে নারীর জন্য হিলস, মিউলস, জুতা, হাতব্যাগ এবং জুয়েলারি। পুরুষের জন্য রয়েছে বেল্ট, ওয়ালেট এবং মোজা।

লা রিভ নাইন-টু-নাইন কালেকশন ইতোমধ্যে পৌঁছে গেছে আমাদের সব স্টোরে। ঘরে বসেই শপিং করতে ভিজিট করুন লা রিভের অনলাইন পোর্টাল www.lerevecraze.com অথবা ডাউনলোড করুন লা রিভ অ্যাপ। এ ছাড়া মেসেঞ্জারে অর্ডার প্লেস করতে লগইন করুন www.facebook.com/lerevecraze-এ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা