× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলা নতুন বছরকে বরণ করে নিতে বিশ্বরঙের আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫ ১৬:৫৬ পিএম

বাংলা নতুন বছরকে বরণ করে নিতে বিশ্বরঙের আয়োজন

বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গৌরবময় সর্বজনীন উৎসব ‘পহেলা বৈশাখ’। নতুন বছরকে বরণ করতে বছরের প্রথম দিন পহেলা বৈশাখে চাই নতুন সাজে নতুন পোশাক। বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’ দীর্ঘ ৩০ বছরের সৃষ্টিশীল ভাবনায় বাংলার ঐতিহ্যকে প্রতিনিয়ত পোশাকে তুলে ধরেছে সুনিপুণশৈলীতে, সেই ধারাবাহিকতায় এবারের বৈশাখে মোটিফের উৎস হচ্ছে আমাদের চিরচেনা ‘প্রকৃতি’।


প্রকৃতি বলতে এই পৃথিবী তথা সমগ্র সৃষ্টিকে নির্দেশ করে। প্রকৃতি বলতে জাগতিক বিশ্বের মানবসৃষ্ট নয়Ñ এমন দৃশ্য-অদৃশ্য বিষয় এবং জীবন ও প্রাণকে বোঝায়। স্বয়ং স্রষ্টার সৃষ্ট গাছপালা, নদী-নালা, পশু-পাখি, পাহাড়-পর্বত, সমুদ্র-সমুদ্রের তলদেশ ইত্যাদি সব বস্তুর মতো মানুষও প্রকৃতির একটি উপাদান মাত্র। তাই ‘বিশ্বরঙ’ বৈশাখ-১৪৩২-এর পোশাক অলংকরণের অনুষঙ্গ হিসেবে প্রকৃতির বিভিন্ন উপাদান তথা সমুদ্র-সমুদ্রের তলদেশকে গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের সমন্বয়ে উপস্থাপন করেছে কাপড়ের মলিন সারফেসে সৃষ্টির উল্লাসে। পোশাকের প্যাটার্নেও এসেছে ভিন্নতা। এবারের ‘বর্ষবরণ-১৪৩২ উৎসবে’ বিশ্বরঙের পোশাক প্রদর্শনীতে থাকছে শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট, গয়না ইত্যাদি। গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়। পোশাকগুলোতে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছে, পাশাপাশি কাজের মাধ্যম হিসেবে এসেছে, টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপ্লিক, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট ও ইন্ডাস্ট্রিয়াল প্রিন্ট ইত্যাদি। 

বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গৌরবময় উৎসব পহেলা বৈশাখকে বরণ করতে বিশ্বরঙের পোশাক প্রদর্শনী চলবে সব শোরুমে ৩০ এপ্রিল পর্যন্ত। সঙ্গে থাকছে কেনাকাটায় সব শুভানুধ্যায়ীদের জন্য বৈশাখ চৈত্রসংক্রান্তি ছাড় ফ্ল্যাট ২০ শতাংশ সব শোরুমে এবং অনলাইনে ১৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত। 

সুদীর্ঘ ৩০ বছরে সারা দেশব্যাপী বিশ্বরঙের শোরুমে সুপ্রিয় শুভানুধ্যায়ীদের আগ্রহী পদচারণায় মুখরিত হয়েছে কৃতজ্ঞচিত্তে বারংবার। শোরুমে গিয়ে কেনাকাটার সুযোগের পাশাপাশি যে কেউ ঘরে বসেই সব সামগ্রী কেনাকাটা করতে পারবেন অনলাইনে www.bishworang.com.bd ওয়েবসাইটে, ফেসবুক পেজ BISHWORANG-এ অথবা ০১৮১৯২৫৭৭৬৮, ০১৭৩০০৬৮০৪৩, ০১৭৩০০৬৮০৩৬, ০১৭৩০০৬৮০১২ নম্বরে ফোন করেও কেনাকাটা করতে পারবেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা