× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেসিআই বাংলাদেশের আয়োজনে মেহেদি উৎসব

গোলাম কিবরিয়া

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ ০০:১২ এএম

আপডেট : ২৯ মার্চ ২০২৫ ১০:৪৯ এএম

উৎসবটি জেসিআই বাংলাদেশের সব সদস্য, তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য উন্মুক্ত ছিল

উৎসবটি জেসিআই বাংলাদেশের সব সদস্য, তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য উন্মুক্ত ছিল

ঈদুল ফিতরের আনন্দে সবাইকে রাঙাতে আন্তর্জাতিক তরুণ নেতৃত্ব উন্নয়ন সংস্থা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ আয়োজন করেছে জেসিআই মেহেদি নাইট ২০২৫।  

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদের দিকনির্দেশনায় ৪ লোকাল প্রেসিডেন্ট কাজী অনিকা ইসলাম, সুমাইয়া হক, ফারাহানাজ ফিরোজ, সামিয়া রহমানের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (২৮ মার্চ) উৎসবটি আয়োজিত হয় গুলশান-২-এ অবস্থিত জেসিআইয়ের প্রধান কার্যালয়ে।

উৎসবে বাঙালি কন্যার হাত মেহেদিতে রাঙবে না, তা কি হয়! বিশেষ করে ঈদে বাংলাদেশের মেয়েদের হাতে মেহেদি পরা যেন অলিখিত নিয়ম হয়ে গেছে। শিশুরাও বাদ যায় না। ঈদুল ফিতর সামনে রেখে তাই জেসিআই বাংলাদেশের এ উৎসবে মেহেদির রঙে রঙিন হতে সন্ধ্যার পর থেকেই জেসিআইপ্রাঙ্গণ মুখরিত হয় বিভিন্ন বয়সি তরুণ-তরুণীর পদচারণে। পছন্দের মেহেদির নকশা উপস্থিত আর্টিস্টকে দেখিয়ে নিজের হাত মনমতো সাজিয়ে নিয়েছেন নারীরা। 

লোকাল প্রেসিডেন্ট কাজী অনিকা ইসলাম বলেন, শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও সমসাময়িক প্রবণতা থেকে অনুপ্রেরণা নিয়ে এ নকশাগুলো কেবল শুধু শোভা নয় বরং শৈল্পিকতা, সংস্কৃতি ও ব্যক্তিগত পরিচয়ের বহিঃপ্রকাশ করে। জটিল ফুলের মোটিফ থেকে জ্যামিতিক নিদর্শন পর্যন্ত প্রতিটি নকশা একটি অনন্য গল্প তুলে ধরে। এর সঙ্গে যোগ করে লোকাল প্রেসিডেন্ট সুমাইয়া হক বলেন, ঈদের আনন্দ আরও রঙিন করে তুলতে প্রতি বছরের মতো এবারও আমরা মেহেদি নাইটের আয়োজন করেছি।  বাঙালি চেতনা জাগ্রত ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য লালন করতে আয়োজিত এ উৎসবটি জেসিআই বাংলাদেশের সব সদস্য, তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের জন্য উন্মুক্ত ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা