× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রঙ বাংলাদেশে বিজয়ের পোশাক

যাপিত জীবন ডেস্ক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ১৩:৫৩ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ১৪:০৪ পিএম

রঙ বাংলাদেশে বিজয়ের পোশাক

বিজয়কে আমরা নানাভাবে উদযাপন করে থাকি। পোশাক সেই উদযাপনে হয় বিশেষ অনুঘটক। রঙ বাংলাদেশ অতীতের ধারা অব্যাহত রেখে এবারও আয়োজন করেছে ‘বিজয় উৎসব’। হাজির হয়েছে বিজয়ের পোশাক নিয়ে।

আলপনা থিম করা হয়েছে কাপড়ের ক্যানভাসে। রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল, সবুজ, সি গ্রিন, বটল গ্রিন ও মেরুন। এ ছাড়া রয়েছে কমলা ও প্যারোট গ্রিন রঙের উপস্থিতি। হাফসিল্ক কটন, জর্জেট, ভিসকস, লিনেন, সেমি পিওর কাপড়ে পোশাকের নকশা ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ, কাটিং সুইংয়ের ব্যবহার।

মেয়েদের কালেকশনে রয়েছে শাড়ি, রেডি ব্লাউজ, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস্ ও শাল।  ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কটি ও উত্তরীয়। এ ছাড়া শিশুদের জন্যও পাওয়া যাবে বিজয়ের পোশাক। এ সংগ্রহে রয়েছে শিশুদের শাড়ি, ফ্রক, থ্রিপিস ও সিঙ্গেল কামিজ। এ ছাড়া মিলবে পাঞ্জাবি শার্ট, টি-শার্ট ও কটি।

রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের পোশাক। ম্যাচিং পোশাক পরে উদযাপন করতে পারবেন এবারের বিজয় উৎসব। এ ছাড়া প্রতিষ্ঠানটি আমার বাংলাদেশ সাবব্র্যান্ডের অধীনে নিয়ে এসেছে নানা উপহারসামগ্রী। পোশাকগুলো মিলবে সব আউটলেটে। পাওয়া যাবে www.rang-bd.com অনলাইন সাইটেও।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা