× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যবিত্তদের লোক দেখানো কিছু অভ্যাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১৬:৫৬ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৫ ১৭:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মধ্যবিত্ত সমাজে সামাজিক মর্যাদা বজায় রাখার জন্য অনেকেই কিছু প্রচলিত ‘লোক দেখানো’ কিছু কাজ করে থাকেন। বাস্তবিকভাবে এগুলো অনেক সময়ই তাদের সামর্থ্যের বাইরে চলে যায়, তবে সামাজিক স্বীকৃতি পাওয়ার জন্য এগুলো অবলম্বন করা হয়। কিন্তু সত্যিকারের ধনীরা এসব নিয়ে মাথা ঘামায় না। জেনে নেওয়া যাক স্ট্যাটাস দেখানোর মধ্যবিত্তদের লোক দেখানো কিছু অভ্যাস—

জমকালো অনুষ্ঠানের আয়োজন : অনেক মধ্যবিত্ত পরিবার তাদের সাধ্যের বাইরে গিয়ে বিয়ে, জন্মদিন বা অন্যান্য পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেন। সামাজিক স্ট্যাটাস ধরে রাখতেই অনেকে মোটা অঙ্কের খরচ করেন, যা পরবর্তী সময়ে অর্থনৈতিক চাপে পরিণত হয়।

দামি ঘড়ি : গবেষণায় দেখা গেছে, অর্ধেকের বেশি মিলিয়নিয়ার কখনোই ২৩৫ ডলারের বেশি মূল্যের ঘড়ি কেনেননি। অথচ অনেক মধ্যবিত্ত মানুষ ব্র্যান্ডেড ঘড়ি যেমন রোলেক্সে কেনেন শুধুমাত্র সফল বলে দেখানোর জন্য।

ব্র্যান্ডের পোশাক ও গ্যাজেটের প্রতি আসক্তি : কম দামে ভালো পোশাক পাওয়া গেলেও, ব্র্যান্ডের মোহে অনেকেই উচ্চমূল্যের পোশাক ও গ্যাজেট কেনেন। তারা যেন সমাজের চোখে আধুনিক ও স্বচ্ছল হিসেবে ধরা দেয়, সেজন্য এই ব্যয় বাড়িয়ে ফেলেন। ধনীরা সাধারণত ডিজাইনার পোশাকে টাকা নষ্ট করেন না। তাদের মধ্যে অনেকেই সাধারণ, সাশ্রয়ী পোশাককে প্রাধান্য দেন।

দামি গাড়ি : জনপ্রিয় ধারণার বিপরীতে, ৬১% ধনী ব্যক্তি হোন্ডা, টয়োটা, বা ফোর্ড-এর মতো নির্ভরযোগ্য গাড়ি চালান। অন্যদিকে, অনেক মধ্যবিত্ত দেনা করে বিলাসবহুল গাড়ি কেনেন শুধুমাত্র স্ট্যাটাস দেখানোর জন্য।

বড় বাড়ি : বড় বাড়ি মানেই বড় ঋণ। অনেক স্বনির্মিত ধনী সাধ্যের মধ্যে ছোট ও সাশ্রয়ী বাড়ি কেনেন। যেমন ওয়ারেন বাফেট এখনো ১৯৫৮ সালে কেনা ৩১,৫০০ ডলারের বাড়িতেই থাকেন।

অতিরিক্ত খরচের বিয়ে : অনেক ধনী মানুষই সাদামাটা ও ছোট পরিসরের বিয়ে পছন্দ করেন। মার্ক জাকারবার্গ এবং ওয়ারেন বাফেট-এর মতো বিলিয়নিয়াররাও ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছেন।

বেশি খরচ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানো : আজকাল অনেক মধ্যবিত্ত পরিবার তাদের ভ্রমণ, কেনাকাটা, খাওয়া-দাওয়া ইত্যাদির ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এতে বাস্তব চিত্রের চেয়ে অনেক বেশি আর্থিক স্বাচ্ছন্দ্যের ছাপ দেওয়া হয়।

ব্যাংক লোন নিয়ে বাড়ি বা গাড়ি কেনা : নিজের আর্থিক অবস্থার দিকে না তাকিয়ে অনেকেই লোন নিয়ে বাড়ি বা গাড়ি কেনেন। এতে তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়ে, কিন্তু সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার মানসিকতায় তারা এটি করেন।

বিশেষজ্ঞরা মনে করেন, আসল সম্পদ দামী জিনিসপত্রে নয়— আর্থিক নিরাপত্তায়। যেখানে মধ্যবিত্তরা স্ট্যাটাস দেখাতে অর্থ ব্যয় করে, ধনীরা সেখানে সঞ্চয়, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি সফলতাকে গুরুত্ব দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা