× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যোগব্যায়াম

মানসিক চাপ দূর করতে রাজ কপোতাসন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২২ ১৪:৩৯ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২২ ১৫:২০ পিএম

মডেল : শামা মাখিং

মডেল : শামা মাখিং

কর্মব্যস্ত নগর জীবনে আমরা অনেকেই মানসিক চাপে থাকি। ইচ্ছে থাকলেও উপায় থাকে না এ থেকে মুক্তির। যোগব্যায়ামই পারে এই মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিতে। সেই সঙ্গে আপনার মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হবে।

শুধু তাই নয়, প্রজননতন্ত্রের শক্তি বৃদ্ধি, হজমশক্তি বাড়াতে এবং পিঠের ব্যথায় দারুণ কাজের যোগব্যামের রাজ কপোতাসন। যোগব্যায়ামটির উপযোগিতা, নিয়ম ও অন্যান্য বিষয় নিয়ে বলেছেন এভারগ্রিন ইয়োগার সহপ্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক বাপ্পা শান্তনু

কীভাবে করবেন?

ডান পা শরীরের পেছন দিকে এমনভাবে টান টান করে বসুন, যেন ডান ঊরুর ওপরের অংশ ভূমি (ম্যাট) স্পর্শ করে থাকে। বাম হাঁটু এমনভাবে ভাঁজ করুন, যেন হাঁটু বুকের মাঝ বরাবর থাকে। বাঁ পায়ের ঊরুর বাইরের অংশ ভূমিতে লেগে থাকবে। এবার ডান হাত দিয়ে ডান পায়ের পাতা টেনে ধরুন।

শ্বাস নিতে নিতে মেরুদণ্ড পেছনের দিকে বাঁকান এবং বাঁ হাতকে বা কাঁধের ওপর দিয়ে নিয়ে ডান পায়ের পাতা ধরুন। এ ধাপ ঠিকভাবে সম্পন্ন করার জন্য অন্য কারও সহায়তা নিতে পারেন বা ভাঁজ করা পা দেয়ালে ঠেস দিতে পারেন। এরপর ডান হাত ডান কাঁধের ওপর দিয়ে নিয়ে ডান পায়ের পাতা ধরুন।

মাথা সোজা রাখতে পারেন বা ধীরে ধীরে পেছনে হেলিয়ে ডান পায়ের পাতার তলে লাগিয়ে দিতে পারেন। আসনে থাকা অবস্থায় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন। আসন ছাড়ার সময় আসনটিতে যে ধারাবাহিকতায় এসেছিলেন, ঠিক তার বিপরীতে ফিরে যান।

ডান পায়ের পর বাম পায়েও একইভাবে আসনটি করুন। তবে যদি ঘাড়ে ব্যথা থাকে, তবে মাথা অবশ্যই সোজা রাখবেন। এই ব্যায়াম সকালে খালি পেটে করলে ভালো।

প্রবা/টিআই/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা