× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে শিশুদের পোশাক নিয়ে কে ক্র্যাফটের আয়োজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১৪:২২ পিএম

ঈদে শিশুদের পোশাক নিয়ে কে ক্র্যাফটের আয়োজন

ঈদ মানেই আনন্দ উল্লাস। শিশুদের উল্লাস নিয়ে খুশিতে থাকা, আর এ আনন্দ ছুঁয়ে যায় বড়দেরও। শিশুদের ঘিরেই যেন ঈদ আনন্দ। আর ঈদের কেনাকাটার শুরুতেই মাথায় আসে বাড়ির ছোট্ট সোনামণিটির কথা। তাই শিশুদের জন্য কে ক্র্যাফট এর ঈদ আয়োজনেরও কমতি নেই। 


ঈদ আসতে আসতে গরম পড়ে যাবে। তাই উৎসবের দিনগুলোতে পরিবেশ ও আবহাওয়ার সাথে আরাম ও স্বস্তিদায়ক হবে এমন পোশাক নির্বাচন করা প্রয়োজন। তাই গুরুত্ব সহকারে ফেব্রিক ও রঙ বাছাই করা  হয়েছে। 

আসছে ঈদকে সামনে রেখে উৎসব ভিত্তিক পোশাক আয়োজনে মেয়ে শিশুদের জন্য থাকছে সালোয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপস সেট, পার্টি ফ্রক, টপস-পালাজো সেট, টপস-সারা সেট। ছোট ছেলেদের পোশাক আয়োজনে পাঞ্জাবি, হাফহাতা শার্ট, টিশার্ট এবং ফতুয়া। শিশুদের পছন্দ হবে বা ভালো লাগবে তাই প্রাধান্য পাচ্ছে এবার। এছাড়াও ছোট মেয়েরা বোন অথবা মায়ের সাথে মিলিয়ে পরার জন্য সালোয়ার কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি,শার্ট, ফতুয়া থাকবে বরাবরের মতো।  


কটন,জ্যাকার্ড কটন, টু-টোন, নিব কটন, জর্জেট, ভয়েল, রেমী কটন এর মতো উল্লেখযোগ্য ফেব্রিকে নানা মোটিফ ফুটিয়ে তুলতে অনেক রকম প্রিন্ট থাকছে। হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, টাই-ডাই এর কাজ রয়েছে কমবেশি। মেরুন, নেভী ব্লু, রয়্যাল ব্লু, পিচ, বেবী পিঙ্ক, ভায়োলেট, ল্যাভেন্ডার, পার্পল ছাড়াও হালকা শেডের নানা রঙের পোশাক থাকবে।  

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ KayKraft.com থেকে শিশুদের ঈদ আয়োজন এর পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা