× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজগোজ-এর ‘ইউর ঈদ শপিং ডেস্টিনেশন’ ক্যাম্পেইন শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১৪:১০ পিএম

সাজগোজ-এর ‘ইউর ঈদ শপিং ডেস্টিনেশন’ ক্যাম্পেইন শুরু

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় বিউটি ও লাইফস্টাইল রিটেলার সাজগোজ শুরু করেছে গিগা সেল ক্যাম্পেইন ‘ইউর ঈদ শপিং ডেস্টিনেশন’। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। এর আওতায় কেনাকাটা করলে গ্রাহকরা ৭০% পর্যন্ত ডিসকাউন্ট, এক্সক্লুসিভ বান্ডেল ডিলসসহ বিশেষ পুরস্কার জেতার সুযোগ পাবেন।    

গিগা সেল-এ গ্রাহকরা বিভিন্ন ফেস্টিভ বান্ডেল, একটি কিনলে একটি ফ্রি (বাই-ওয়ান-গেট-ওয়ান) অফার এবং বিভিন্ন কম্বো ডিলস উপভোগ করতে পারবেন, যা সৌন্দর্য চর্চা ও ত্বকের যত্ন নিশ্চিতের পাশাপাশি ঈদের আনন্দও দ্বিগুণ করে তুলবে। এছাড়া, নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের পণ্য কিনলে পাবেন ফ্রি ডেলিভারি। 

ক্যাম্পেইনের মূল আকর্ষণ – সর্বোচ্চ টাকার কেনাকাটা করলে ঈদ উপহার হিসেবে সাজগোজ-এর পক্ষ থেকে পাবেন একটি ডায়মন্ড রিং এবং দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ টাকার কেনাকাটা করলে পাবেন ৫,০০০ ও ৩,০০০ টাকা মূল্যের আকর্ষণীয় গিফট হ্যাম্পার। 


গিগা সেল প্রসঙ্গে সাজগোজ-এর সিসিও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, “ঈদের কেনাকাটাকে আরও উপভোগ্য ও ঝামেলামুক্ত এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলাই আমাদের লক্ষ্য। ৭০% পর্যন্ত বিশাল ডিসকাউন্ট, এক্সক্লুসিভ সব ডিলস এবং প্রিমিয়াম পুরস্কার দেওয়ার মাধ্যমে আমরা গ্রাহকদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।”

এই ঈদকে আরও আনন্দময় করতে সাজগোজ-এর ঈদ উল ফিতর গিগা সেল থেকে শপিং করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন shajgoj.com অথবা আজই ডাউনলোড করুন সাজগোজ-এর অ্যাপ।  

সাজগোজ এর পরিচয় 

২০১৩ সালে প্রতিষ্ঠিত সাজগোজ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিউটি ও পার্সোনাল কেয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম, যা মানসম্পন্ন বিউটি সমাধান ও প্রোডাক্ট দেশব্যাপি সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিকভাবে একটি কনটেন্ট-শেয়ারিং সাইট হিসেবে শুরু হলেও সাজগোজ বর্তমানে একটি বিশ্বস্ত অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এখানে ল’রিয়াল, রেভলনের মতো আন্তর্জাতিক ও স্থানীয় উভয় ব্র্যান্ডের প্রোডাক্ট রেঞ্জ রয়েছে। ২০২২ সালে সাজগোজ ২১ কোটি টাকা বিনিয়োগ পায়, যার মধ্যে ১৭ কোটি টাকা (২ মিলিয়ন মার্কিন ডলার) আসে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সেকোইয়া ক্যাপিটাল এবং একটি দেশীয় টেক-ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থেকে। সিঙ্গাপুরের অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক, ব্র্যাক-ওসিরিস ইমপ্যাক্ট ভেঞ্চারস এবং আহান ইনভেস্টমেন্টের মতো বিনিয়োগকারী প্রতিষ্ঠানও সাজগোজ-এর বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বর্তমানে সাজগোজ ৮ শতাধিক কর্মচারীর একটি দক্ষ দল, যাদের মধ্যে প্রায় ৫০০ জন নারী, দ্বারা পরিচালিত হচ্ছে। ১০ লক্ষাধিক বিশ্বস্ত গ্রাহক এবং ৭০% রিটার্ন রেটসহ সাজগোজ বাংলাদেশের বিউটি ও পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রিকে ক্রমাগত রূপান্তরিত করে চলেছে।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা