× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোজায় ত্বকের যত্ন : সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য করণীয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৫ ১৫:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার ফলে শরীরে পানির ঘাটতি দেখা দেয়, যা ত্বকের উপরেও প্রভাব ফেলে। এসময় অনেকের ত্বক শুষ্ক হয়ে যায়, ব্রণ বা ব্রেকআউট হতে পারে এবং উজ্জ্বলতা কমে যেতে পারে। তাই এই সময়ে ত্বকের বিশেষ যত্ন নেওয়া জরুরি।

রমজানে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। সেহরি ও ইফতারের মাঝে পর্যাপ্ত পানি পান করলে শরীর হাইড্রেট থাকে, ফলে ত্বকেও স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে। এছাড়া ফলমূল ও শাকসবজি বেশি করে খাওয়া উচিত, কারণ এগুলো ত্বকের ভেতর থেকে পুষ্টি জোগায়। বিশেষ করে ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার যেমন কমলা, লেবু, টমেটো ত্বক উজ্জ্বল রাখে।

ত্বক পরিষ্কার রাখা রমজানে আরও বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে, কারণ সারাদিন রোজা রাখার ফলে ক্লান্তি আসে এবং ধুলোবালি ও ঘামের কারণে ত্বকে ময়লা জমে। প্রতিদিন অন্তত দু’বার মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে, যাতে ত্বক সতেজ থাকে। রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই মেকআপ এবং দিনের জমে থাকা ধুলাবালি ভালোভাবে পরিষ্কার করতে হবে।

ত্বকের শুষ্কতা দূর করতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। তৈলাক্ত ত্বকের জন্য হালকা ওয়াটার-বেইসড ময়েশ্চারাইজার এবং শুষ্ক ত্বকের জন্য ক্রিম-বেইসড ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা দিনের বেলায় বাইরে বের হন।

ঘরোয়া কিছু উপাদান দিয়েও রোজায় ত্বকের যত্ন নেওয়া সম্ভব। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেসন ও দইয়ের প্যাক ব্যবহার করা যেতে পারে, যা প্রাকৃতিকভাবে মরা চামড়া দূর করে। গোলাপ জল টোনার হিসেবে দারুণ কার্যকর, এটি ত্বক সতেজ রাখতে সাহায্য করে। শসার রস ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা যোগায়, যা রোজার সময় শুষ্ক ত্বককে হাইড্রেট রাখতে সহায়তা করে।

রমজানে ত্বক ভালো রাখতে হলে পর্যাপ্ত পানি পান, স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে। সঠিক রুটিন মেনে চললে রোজার মধ্যেও ত্বক থাকবে সুস্থ, প্রাণবন্ত ও উজ্জ্বল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা