× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরসজ্জা থেকে দৈনন্দিন কাজের জন্য দরকারি ইলেকট্রিক গ্যাজেটস

লাবিবা ইরম

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪২ পিএম

ঘরসজ্জা ও দৈনন্দিন কাজের ইলেকট্রনিক গ্যাজেটস  ছবি- ম্যাজিক মেশিনস

ঘরসজ্জা ও দৈনন্দিন কাজের ইলেকট্রনিক গ্যাজেটস ছবি- ম্যাজিক মেশিনস

ঘরসজ্জা থেকে শুরু করে প্রয়োজনীয় কাজ- সবকিছুর চাহিদাই পূরণ করতে পারে ইলেকট্রিক গ্যাজেটস। বর্তমানে আমাদের জীবনের নানা কাজ সহজ করার পাশাপাশি মনের খোরাক মেটাতেও ইলেকট্রিক গ্যাজেটস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন আজকে এমন কয়েকটি গ্যাজেটস সম্পর্কে জেনে নিই-

মুন লাইট ল্যাম্প

কেমন হতো যদি হাতে চাঁদ ধরা যেতো? কিংবা রাতে টেবিলে অন্ধকারে চাঁদ ছড়াতো আলো? এটি কিন্তু এখন সত্যি সত্যি সম্ভব! ভাবছেন কীভাবে? প্রযুক্তির সাহায্যে এখন চাঁদও এসে গেছে হাতের মুঠোয়। বলছি থ্রি-ডি মুন ল্যাম্পের কথা। এটি দেখতে হুবহু আসল চাঁদের মত। সাইজ আছে তিনটি। সাথে আছে একটি সুন্দর কাঠের স্ট্যান্ড। আপনার হাতের ছোঁয়াতেই জ্বলে উঠবে ল্যাম্পটি, সাথে আছে বিভিন্ন রঙের আলো। খুবই নরম আলোর একদম চাঁদের মত দেখতে এই ল্যাম্পটি নিজের জন্য অথবা প্রিয়জনকে গিফট করতে কিন্তু দারুণ একটি জিনিস।

থার্মাল মিনি প্রিন্টার

আপনি কি জার্নাল মেইনটেইন করেন? কিংবা টুকটাক ক্রাফটিং? আপনার জন্য মিনি থার্মাল ব্লুটুথ প্রিন্টারটি হতে পারে একটি দারুণ কাজের জিনিস। এটি দেখতে যেমন কিউট তেমনই কাজের। ছোট ছোট স্টিকার থেকে শুরু করে লেখা- সবই প্রিন্ট করতে পারবেন এটির মাধ্যমে। আছে ব্লুটুথ ফিচার। আর সাইজে ছোট হওয়ায় খুব সহজেই যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। ফোনের মাধ্যমেই কমান্ড দিয়ে সহজেই প্রিন্ট করা যায় এই কিউট প্রিন্টারটি থেকে। তাই নিজের জন্য হোক বা কাউকে গিফট করার জন্য, কিউট এই প্রিন্টারটি কিন্তু হতে পারে একটি দারুণ অপশন।

ফিটনেস ফিঙ্গার রিং

স্মার্ট ওয়াচ কিংবা ফিটনেস ব্যান্ড বেশ আগে থেকেই আমাদের মন দখল করে আছে। তারই ধারাবাহিকতায় এবার এসেছে ফিটনেস রিং। এই রিংটি হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র‍্যাকিং, হেলথ মনিটরিং, ব্লাডের অক্সিজেন রেট, ফিটনেস ও এক্সারসাইজ মনিটরিং করে। আছে ম্যাগ্নেটিক চার্জিং। এছাড়া বিল্ট ইন মাইক্রোফোন এবং মিরর অপশনও আছে এতে। রিংটি পেয়ে যাবেন দুটি সাইজে, রঙ আছে তিনটি - কালো, গোল্ডেন ও সিলভার। 

নেকব্যান্ড

এয়ারপড ব্যবহার করতে অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না, আবার অনেকে হারিয়ে ফেলেন। সব জায়গায় বিশেষত ট্র্যাভেলিং এ তারযুক্ত ইয়ারফোন ব্যবহার করাটাও বেশ ঝক্কি৷ এর সমাধান হলো নেকব্যান্ড। বর্তমানে বাজারে নানারকম নেকব্যান্ড পাওয়া যাচ্ছে। তারবিহীন কিন্তু ব্যান্ড দিয়ে গলায় ঝুলিয়ে রাখা যায়, ব্লুটুথ সিস্টেম, চার্জও থাকে বেশ অনেকক্ষণ- যে কারো জন্যই পারফেক্ট একটি যাত্রাসঙ্গী হতে পারে নেকব্যান্ড।

মাল্টি ফাংশনাল ক্লিনিং কিট

আমাদের ইলেক্ট্রনিক গ্যাজেটসে ছোট ছোট ফাঁক থাকে, যা নরমালি পরিষ্কার করা প্রায় অসম্ভব। এই মাল্টিফাংশনাল ক্লিনিং কিটটি ব্যবহার করা যাবে বহু কাজে। সব ধরনের ইলেক্ট্রনিকস এপ্লায়েন্স, গ্যাজেট পরিস্কার করা যাবে এই ক্লিনিং কিট দিয়ে। এতে রয়েছে SD কার্ড স্টোরেজ স্লট, গেম কার্ড স্টোরেজ স্লট এবং কিবোর্ড ব্রাশ। আমাদের দৈনন্দিন ব্যবহারের সব ধরনের ইলেকট্রনিক্স, এক্সসোরিজ, মেশিনারিজ ক্লিন করা যাবে এই কিট দিয়ে।

ট্রান্সপারেন্ট ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার

এই RECCI এর এই মিনি ট্রান্সপারেন্ট ব্লুটুথ স্পিকারটি হতে পারে আপনার নিত্য সঙ্গী। যেকোনো গান শোনা বা মুভি দেখার এক্সপেরিয়েন্সকে এটি করে তুলবে আরো দারুণ। সাথে আছে দারুণ এক ট্রান্সপারেন্ট ডিজাইন। রয়েছে RGB লাইটের অনেকগুলো অপশন। ছোট হলেও সাউন্ড কোয়ালিটি কিন্তু এটার একদম টপ নচ। যেকোনো এডিশনাল সাউন্ড আউটপুট নিতে পারবেন এই মিনি স্পিকারটি দিয়ে। স্পিকারটি এক চার্জে চলবে সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টা।

টাচ স্ক্রিন ডিসপ্লে এয়ারবাডস

লাইফকে আরেকটু স্টাইলিশ করতে টাচ স্ক্রিন এই এয়ারবাডসটি কিন্তু বেশ দারুণ। অ্যাকটিভ নয়েস ক্যান্সেলিং এবং স্ক্রিন এটাস্ট এই টিডাব্লিউএসটি পেয়েও যাবেন বাজেটের মাঝে। টাচ স্ক্রিন দিয়েই কন্ট্রোল করা যাবে টি ডব্লিউ এস এর সকল অপারেশন। সাথে সেট করতে পারবেন নিজস্ব ওয়াল পেপার। টি ডব্লিউ এসগুলো সিঙ্গেল চার্জে চলবে তিন থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত। চার্জিং ব্যাকআপ দিবে সর্বোচ্চ ৩০ ঘন্টা পর্যন্ত।

মাল্টিফাংশনাল সাউন্ড মেশিন

আচ্ছা আপনাকে যদি বলি যে আমাদের কাছে এমন একটি ব্লুটুথ স্পিকার আছে যা স্পিকারের পাশাপাশি অ্যালার্ম ক্লক, আরজিবি লাইট, ওয়্যারলেস চার্জিং সবই হবে তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আসলেই কিন্তু এই ব্লুটুথ স্পিকারে একসাথে এত্ত ফাংশন আছে। সাথে দেখতেও স্টাইলিশ, ডেস্কে রাখলে দারুণ লাগে। লাইটের ফাংশন আছে ২৫৬ টি, ফোনেই এটিকে কানেক্ট সব কাজ করতে পারবেন। সাথে এটির মাধ্যমে ফোনে ওয়্যারলেস চার্জিং হবে, এমন কি ফোনকল এন্সারও করতে পারবেন। তাই আপনি যদি স্টাইলিশ মাল্টিফাংশনাল কোনো গ্যাজেট খুঁজে থাকেন তবে এটি হতে পারে একটি পারফেক্ট অপশন।

এতক্ষণ দারুণ যে সব গ্যাজেটস সম্পর্কে জানালাম এর সবই পেয়ে যাবেন ম্যাজিক মেশিনস এর ফেসবুক পেইজে। বাজেটের মধ্যে ইলেকট্রিক যেকোনো গ্যাজেট পেতে তাই একবার ঘুরে আসতে পারেন পেইজটি থেকে। হয়তো পেয়েও যেতে পারেন আকাঙ্ক্ষিত জিনিসটি। 


ছবি - ম্যাজিক ম্যাশিনস 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা