× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসন্তের বার্তা নিয়ে সমাপ্ত হলো কেয়ার অব ঢাকার স্প্রিং কার্নিভাল সিজন ২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৮ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০ পিএম

কেয়ার অব ঢাকার পুরো আয়োজন জুড়ে ছিল রঙের ছটা

কেয়ার অব ঢাকার পুরো আয়োজন জুড়ে ছিল রঙের ছটা

বসন্ত এসেছে, প্রকৃতির রূপে নতুনত্ব নিয়ে-শীতের শুষ্কতা কাটিয়ে সেজে উঠেছে প্রকৃতি। এই নতুনত্বের স্বাদ নিতে ঢাকা শহরের ধানমন্ডির মাইডাসে ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো কেয়ার অব ঢাকার স্প্রিং কার্নিভাল সিজন ২। দুইদিনব্যাপী এই আয়োজনটি ছিল সৃজনশীল উদ্যোক্তাদের এক মিলনমেলা, যেখানে ৩০ জন উদ্যোক্তা তাঁদের সেরা পণ্য উপস্থাপন করেন।

এবারের স্প্রিং কার্নিভাল সিজন ২ এর থিম ছিল ‘কালার্স অব বাংলাদেশ’, যা দেশের বহুমাত্রিক রূপ ও বৈচিত্র্যকে তুলে ধরে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেণী বুননের শাহেদুল ইসলাম হেলাল, ট্যান এর তানিয়া ওয়াহাব, সিগনেট এর ফারজানা রিপা এবং জ্যেষ্ঠ লাইফস্টাইল সাংবাদিক শেখ সাইফুর রহমান। অতিথিদের সম্মাননা জানানো হয় ফুলের তোড়া, স্মারক ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে।

প্রদর্শনীতে ছিল ৭টি ক্যাটাগরিতে-পোশাক, গয়না, প্রসাধনী ও স্কিন কেয়ার, খাবার, ব্যাগ, আর্টস-ক্র্যাফট, হোম ডেকোর। মাইডাসের হলগুলো সাজানো ছিল নান্দনিক উদ্যোক্তার সিগনেচার পণ্য দিয়ে। সৃজনশীল শাড়ি, হাতে তৈরি গহনা, পাট ও কাঠের তৈরি পণ্য, জুতা, হোম ডেকোর, অর্গানিক তেলসহ নানা পণ্য ছিল এক ছাদের নিচে।

বিশেষ কিছু পণ্যের মধ্যে ছিল তাসার বোহো থিমের শাড়ি, দিশার ডিজিটাল প্রিন্টের শাড়ি ও কুর্তি, বেনে ফুটওয়্যারের চামড়ার জুতা, হুল্লারের রিকশা থিমের গহনা, চিত্রাঙ্গদার নকশায় ব্লাউজ এবং বেগম বাহারের বেনারসি সফট শাড়ি। প্রতিটি স্টলে ছিল নতুনত্ব এবং আকর্ষণীয়তা।

শিশুদের জন্য ছিল কিডস কার্নিভাল, যেখানে ছিল ছবি আঁকা, সায়েন্স এক্সপেরিমেন্ট ও খেলার আয়োজন। এছাড়া, লটারির মাধ্যমে প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা সুযোগ পেয়েছেন নানা পুরস্কারের।

ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ছিল তিনটি বিশেষ পুরস্কার-ঢাকা-কক্সবাজার, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের কাপল টিকিট। এছাড়া, গো গার্লস-এর পক্ষ থেকে নারীদের জন্য বিশেষ ডিসকাউন্টসহ আরো অনেক পুরস্কার প্রদান করা হয়।

এই আয়োজনটি ছিল বসন্তের আগমনের এক সুন্দর উদযাপন, যেখানে ঘটেছিল নতুনত্ব ও সৃজনশীলতার এক মেলবন্ধন।

ছবিতে দেখে নিন মেলার এক ঝলক- 

উদ্যোগের নাম - সুরঞ্জনা 

উদ্যোগের নাম - বেণী বুনন 

উদ্যোগের নাম -চিত্রাঙ্গদা 

উদ্যোগের নাম - বেগমবাহার 

উদ্যোগের নাম - লিলিথ 

উদ্যোগের নাম - আর্টেমিস 

উদ্যোগের নাম -দীঘল 

উদ্যোগের নাম - অহং 

উদ্যোগের নাম - হল্লা 

উদ্যোগের নাম - বেনে ফুটওয়্যার 

ছবি - প্রবা প্রতিবেদক 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা