যাপিত জীবন ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২২ ২০:৩৫ পিএম
একটু-আধটু মিষ্টি খাবার ইচ্ছে মোটের উপর আমাদের সবারই হচ্ছে। সেই সঙ্গে এটাও ঠিক যে বাইরের খাবার কতটা নিরাপদ, তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাই বাড়িতে বানিয়ে নেওয়াই সবচেয়ে ভালো। তার চেয়েও বড়ো কথা, আমরা এমন একটি রেসিপি হাজির করেছি, যার বেশিরভাগ উপকরণ আপনার হাতের কাছেই মিলবে।
অরেঞ্জ চকোলেট কেক
উপকরণ
২ টি ডিম, ১২৫ গ্রাম চিনি, অর্ধেক কমলালেবুর খোসা, মধু তিন টেবিল চামচ, ময়দা দুই কাপ, ২৫ গ্রাম কোকো পাউডার, বেকিং পাউডার ১ টেবিল চামুচ, ১২০ গ্রাম হুইপিং ক্রিম, মাখন ১ টেবিল চামুচ, ডার্ক
চকোলেট ৫০ গ্রাম।
পদ্ধতি
# ডিম, চিনি আর কমলালেবুর খোসা মিশিয়ে নিন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। তার মধ্যে যোগ করে দিন মধু।
# ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার মিশিয়ে তা যোগ করুন এই মিশ্রণের মধ্যে।
# ঘরের তাপমাত্রায় ক্রিম ফেটিয়ে নিন ভালো করে। সেটাও দিয়ে দিন মিশ্রণে।
# এবার মাখন আর ডার্ক চকোলেট গলিয়ে নিন।
# সেটাও এই মিশ্রণে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
# আগে থেকে কেক টিন রেডি করে রাখুন।
# মাখন লাগিয়ে নিন, তার উপর হালকা হাতে ময়দা ছেটান।
# এবার মিশ্রণটা ঢেলে দিন, খানিকক্ষণ এভাবেই রেখে ফিতে হবে।
# ওভেন গরম করে নিয়ে ১৪০ ডিগ্রি তাপমাত্রায়।
# ৪৫ মিনিট বেক করুন। প্রয়োজনে
# কমলালেবুর রস আর মধু মিশিয়ে একটা সিরাপ বানিয়ে রাখুন।
# গরম কেকের গায়ে এটা বেশ করে মাখিয়ে রেখে দিন।
# ঠান্ডা হলে পরিবেশন করুন।