× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্কা ফ্যাশন উইকের তৃতীয় আসর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১৮:৩০ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ১৮:৪১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গুলশান আলোকিতে ১৬ জানুয়ারি শুরু হলো ৪ দিনব্যাপী আর্কা ফ্যাশন উইক ২০২৫। আর্কার তৃতীয় আসরের প্রথম দিন ছিল নানা চমক। ফ্যাশনের সৃজনশীলতা, উদ্ভাবন সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করা হচ্ছে এই আয়োজনে।

মার্কেট প্লেসে বসেছে নানা স্টল

আলাদা চারটি থিম নির্বাচন করা হয়েছে চারদিনের এই ফ্যাশন উইকের জন্য। প্রথম দিনের থিম ছিল ডেনিম। সময় কাল ছাপিয়ে এই ফেব্রিকের আবেদন, বহুমুখীতা জনপ্রিয়তার প্রতিফলন দেখা গিয়েছে আর্কা ফ্যাশন উইকের প্রথম দিনে। দ্বিতীয় দিনের থিম হিসেবে আছে মর্ডান কনটেম্পরারি। এছাড়া তৃতীয় ও চতুর্থ দিনে থিম হিসেবে রয়েছে ফিউশন ও সাসটেইনেবিলিটি। 

মার্কেট প্লেসে শিশু পরিবহন

চলছে মাস্টার ক্লাস

এবারের আর্কা ফ্যাশন উইকের মূল আকর্ষণগুলোর অন্যতম হল মাস্টারক্লাস। প্রথম দিনেই দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬টি মাস্টারক্লাস আয়োজিত হয়েছে। ফ্যাশন জগতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা এই ক্লাসগুলো নিচ্ছেন। ডিজাইনের বিভিন্ন দিক, উদ্ভাবন সাসটেইনেবলিটি নিয়ে আলোচনা করছেন তারা।

এবারের বিশেষ আকর্ষণ মাস্টারক্লাস
ডিজাইন ল্যাব থেকে পোশাকে ইচ্ছামতো ডিজাইন করার সুযোগ রয়েছে

মার্কেট প্লেস বিকাল থেকে জমজমাট হয়ে ওঠে

প্রতিবারের মতো এবারও ডিজাইন ল্যাব, মার্কেট প্লেস ফুড জোনে বিভক্ত করা হয়েছে গোটা আয়োজনকে। গ্লাস হাউজে বসেছে ডিজাইন ল্যাব। হাতে কলমে স্ক্রিন প্রিন্ট, ব্লক, স্টিকার, হেনা ট্যাটু, ট্যাটু হ্যান্ডপেইন্ট করার ব্যবস্থা আছে। আগ্রহীরা ভীড় জমাচ্ছেন সেখানে। এবারের নতুন সংযোজন হিসেবে রাখা হয়েছে লাইভ ক্যারিকেচার হালের ক্রেজ ফেসপেইন্ট।

ঘুরে দেখা গেল, মার্কেট প্লেস এবার সাজানো হয়েছে আউটডোরে।  বিকেল গড়াতেই মার্কেটপ্লেস বেশ জমে উঠেছে। এবারের মার্কেটপ্লেসে আছে ঢেউ, শৈলী, ক্রিয়েটিভ স্টুডিও, বাসা, বেণি বুনন, লিভিং ব্লু, প্লাস ইট আপ, প্রতিভা, ট্রাইবাল ক্রাফটস, র‍্যানোও, টোকো ক্যাপ, শিশু পরিবহন, রয়্যাল ব্লু টাইগার, সো কলড আর্টিস্ট, ডেইজিজ ডেইজ,  তাশা, মস ঢাকা, ফারনাজ, হ্যান্ডমেইড উইথ লাভ, আমিরা, দানিয়া, গ্লি, ইন্দুবালা, অংকন, কাওয়াইখোকার মতো বৈচিত্র্যময় সব ফ্যাশন উদ্যোগের স্টল।

বেনারসি বুনছিলেন মিরপুরের বেনারসি পল্লী থেকে আগত দক্ষ তাঁতীরা

বিশেষ চমক হিসেবে তাঁতে বেনারসি বুনছিলেন মিরপুরের বেনারসি পল্লী থেকে আগত দক্ষ তাঁতীরা। সকাল থেকে ঢিমে তালে চললেও সন্ধ্যার পর মার্কেটপ্লেস হয়ে ওঠে বেশ জমজমাট। মূল হলে চলছিল ফ্যাশন শোয়ের মহড়া।

ফ্ল্যাস রানওয়েতে হাটেন আগত অতিথীরা

দোতলায় রাখা হয়েছে ফুডকোর্টের আয়োজন। আছে কোনা ক্যাফে, আরাবিকা, ওয়াফল আপ, সেই নেহারি, পিউর ফ্রুট জুস, কড়া ফ্রাই, দ্য কাউচ পটেটোসহ নানা খাবারের স্টল।

কনসার্টে গানে গানে মঞ্চ মাতিয়েছে ভাই ভাই টেকওভারমুনাসিব  ডেথ ওয়ালি

প্রথম দিনের আয়োজন শেষে রাতে গানে গানে মঞ্চ মাতিয়েছে ভাই ভাই টেকওভার, মুনাসিব ডেথ ওয়ালি। প্রবেশপথেই পড়ছে রেজিস্ট্রেশন ব্যুথ।  সেখান থেকে চারদিনের টিকিটই সংগ্রহ করতে পারবেন। গান শুনতে চাইলে নিতে হবে আলাদা টিকিট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা