× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হচ্ছে আর্কা ফ্যাশন উইক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১১:৩৬ এএম

শুরু হচ্ছে আর্কা ফ্যাশন উইক

আবারও শুরু হতে চলেছে আর্কা ফ্যাশন উইক ২০২৫। ফ্যাশন সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে তৃতীয়বার বসবে এ আসরটি। ১৬ জানুয়ারি শুরু হওয়া আর্কা ফ্যাশন উইক চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

প্রতিবারের মতো এবারও আয়োজন সাজানো হয়েছে বৈচিত্র্য নিয়ে। যার মধ্যে থাকছে ফ্ল্যাশ রানওয়ে, ফ্যাশন শো, সেমিনার, মাস্টারক্লাস, কনসার্ট প্রভৃতি। রাজধানীর তেজগাঁও লিঙ্ক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন।

উৎসবের প্রথম দিন বিকাল সাড়ে ৩টায় থাকছে ফ্ল্যাশ রানওয়ে। দ্বিতীয় দিন থেকে একেবারে শেষ দিন পর্যন্ত থাকছে বাংলা পাংক, আমি ঢাকা, আমিরা, ঢং, তাশা, অরণ্য ইত্যাদি প্রায় ২৫টি ব্র্যান্ডের অংশগ্রহণে ফ্যাশন শো।

এখানে জুনিয়র-সিনিয়র ডিজাইনাররা যেমন তাদের নতুন সংগ্রহ উপস্থাপন করবেন, তেমন ‘স্টুডেন্ট রানওয়েতে’ নবীন ও প্রতিভাধর অনেক ফ্যাশনিস্তা নিজেদের কাজ তুলে ধরার সুযোগ পাবেন।

তা ছাড়া এবারের আসরের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে মাস্টারক্লাস, যেখানে থাকবেন একজন বিশেষজ্ঞ ও একজন তরুণ ডিজাইনার। বরাবরের মতোই থাকবে ডিজাইন ল্যাব, যেখানে নিজস্ব নকশায় পোশাক বা অনুষঙ্গ তৈরির ব্যবস্থা থাকবে।

এ ছাড়া গত দুই আসরে ‘মার্কেটপ্লেস’ ঘিরে তরুণদের ব্যাপক আগ্রহ দেখা গেছে, এবারও যার ব্যতিক্রম ঘটবে না। এখানে অংশগ্রহণকারীর বেশিরভাগই মূলত ক্ষুদ্র উদ্যোক্তা বা ই-কমার্স ও এফ-কমার্স ব্র্যান্ড। নিজেদের প্রকাশের সুযোগ এরা সব সময় পায় না। এ ব্যবধান দূর করে বাংলাদেশের অনন্য সব স্থানীয় ব্র্যান্ডকে একটি প্ল্যাটফর্ম দেওয়ার প্রচেষ্টা ফুটে ওঠে আর্কা ফ্যাশন উইকে।

আরও থাকছে সীমিত পরিসরে ট্যাটু, মেহেদি, ফেসপেইন্টিং বা মেকওভারের আয়োজন। ফুড জোন আর প্রতিদিন রাত ৮টার পর কনসার্ট তো থাকছেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা