প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪ ১৮:২৯ পিএম
দেশি ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশে মিলছে আরামদায়ক শীতপোশাক। ছেলে ও মেয়েদের জন্য রয়েছে বর্ণীল সব শাল।

শীত আসলেই আমাদের ফ্যাশন সচেতনতা বৃদ্ধি পায়। তবে ফ্যাশনেবল পোশাকের সঙ্গে চাই আরামের যথাযথ কম্বিনেশন। এসব ভাবনা মাথায় রেখেই শীতের আমেজকে আলিঙ্গন করার জন্য রঙ বাংলাদেশ নিয়ে এসেছে নানা নকশার বৈচিত্রময় শাল।

ফ্যাশন এবং স্বস্তি একই সঙ্গে ধারণা করলে শীতের সময় সবার আগে মাথায় আসে শাল, যা পরলে দেখায় সাবলীল ও আকর্ষণীয়। শালের প্রচলনের ইতিহাস মূলত মধ্যপ্রাচ্য ও ভারতের প্রাচীন সভ্যতা থেকে পাওয়া। এটি মূলত উষ্ণতার জন্য ব্যবহৃত হতো। কিন্তু অভিজাতদের মধ্যে শাল একটি ফ্যাশন স্টেটমেন্ট হয়ে ওঠে। যেহেতু আমাদের দেশে শীত আসে মৃদুভাবে, তাই খুব বেশি ভারী কাপড়ের প্রয়োজন পরে না। আর সেজন্যে এই সময় সবচেয়ে উপযোগী হচ্ছে শাল।

নানান ধরণের শালকে নতুন আঙ্গিকে
তুলে ধরেছে রঙ বাংলাদেশ এবার তার শীত উৎসব কালেকশনে। থাকছে নারী ও পুরুষ উভয়ের জন্য
যুগ উপযোগী কিছু নান্দনিক শালের সম্ভার।
শাল ছাড়াও শীত পোশাকে আরও থাকছে দেশীয় আদলে পঞ্চো, কটি, জ্যাকেট ও শ্রাগ। যা বয়স ও লিঙ্গ ভেদে বেছে নিতে পারেন খুব সহজেই। টিনএজারদের জন্যে এসেছে টপবটমের দারুণ এক সংগ্রহ। ফুলশ্লিভ টিশার্টের শীতের বিশেষ আয়োজনও অনন্য।

ফেব্রিক হিসেবে ব্যবহৃত হয়েছে নানা
ধরণের কাপড়। যার মধ্যে রয়েছে সুতি, জিনস এবং ভিসকস কটন। কাজের মাধ্যম হিসেবে দেখা মিলছে স্ক্রিন
প্রিন্ট,
ব্লক ও ডিজিটাল প্রিন্ট, হ্যান্ড ও মেশিন অ্যামব্রয়ডারী, হাতের কাজ ইত্যাদি।
পোশাক কিনতে যেতে পারেন তাদের যেকোন
আউটলেটে। এছাড়া ভিজিট করুন www.rang-bd.com অথবা ফেসবুক পেজ rangbangladesh এ। এছাড়া যোগাযোগ
করতে পারেন ০১৭৭৭৭৪৪৩৪৪ নম্বরে।