প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩১ পিএম
হেয়ার কেয়ার ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড নিয়ে এলো ‘প্যারাসুট ন্যাচারালে এগ শাইন শ্যাম্পু’। এগ প্রোটিন ও কোকোনাট মিল্কের প্রাকৃতিক গুণ সমৃদ্ধ এই শ্যাম্পু দিবে নজরকাড়া, উজ্জ্বল ও মজবুত চুল।
নতুন এই শ্যাম্পুতে আছে নানা
প্রাকৃতিক উপাদানের গুণাবলি। এগ প্রোটিন ও কোকোনাট মিল্ক প্রোটিনের মতো প্রাকৃতিক উপাদানের
সমন্বয়ে তৈরি এই শ্যাম্পু দিবে নজরকাড়া ও উজ্জ্বল চুল।
প্যারাবেন-মুক্ত ও ডার্মাটোলজিক্যালি
পরীক্ষিত এই শ্যাম্পু চুলকে করে মজবুত। এর এগ প্রোটিন চুলের উজ্জ্বলতা বাড়ায়, আর কোকোনাট
মিল্ক প্রোটিন চুলকে গোঁড়া থেকে মজবুত করে যা ব্যবহার করে ক্রেতারা সহজেই নানাবিধ প্রাকৃতিক
উপাদানের গুণাগুন পাবেন।
চুলের উজ্জ্বলতা বাড়াতে সহায়ক
হওয়ায় ডিম চুলের যত্নের নানা উপায়ের মধ্যে উল্লেখযোগ্য একটি উপাদান হিসেবে বেশ পরিচিত।
তাই, তীব্র গন্ধ থাকা সত্ত্বেও চুলের যত্নের একটি অন্যতম প্রধান উপাদান হিসেবে দেশের
নারীদের মাঝে এটি বেশ জনপ্রিয়। চুলের যত্নে ডিম ব্যবহার নিয়ে নারীদের এই সমস্যাকে উপলব্ধি
করে প্যারাসুট ন্যাচারালে এগ শাইন শ্যাম্পু এনেছে নির্ভরযোগ্য সমাধান যা ব্যবহারে ফুলের
মিষ্টি সুবাসের সাথে ডিমের গুণাগুন পাবে ক্রেতারা। এভাবে এটি তাদের হেয়ার কেয়ার রুটিনকে
করে তুলবে আরও অভিনব ও আধুনিক।
এ প্রসঙ্গে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর
অ্যালেন ইবেনেজার এরিক বলেন, “গত চার বছরে প্যারাসুট ন্যাচারালে শ্যাম্পুর প্রতি
আস্থা রাখায় আমাদের ভোক্তাদের নিকট আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্যারাসুট ন্যাচারালে
ভোক্তাদের প্রয়োজন ও চাহিদা উপলব্ধি করে ভোক্তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে
সচেষ্ট থাকে আর সেইসাথে বরাবরই সুলভ সমাধান নিয়ে আসতে চেষ্টা করে। সেই জায়গা থেকেই
ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা প্যারাসুট ন্যাচারালে এগ শাইন শ্যাম্পু নিয়ে
এসেছি। ভোক্তারা আমাদের এই নতুন উদ্ভাবনকেও সাদরে গ্রহণ করবে বলে আমি আশাবাদী।”